• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • শিল্প বিপ্লব
শিল্প বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)

জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)

অষ্টাদশ শতকে যে আবিষ্কারসমূহ শিল্পজগতে অভূতপূর্ব পরিবর্তন সাধন করে তার মধ্যে উল্লেখযোগ্য Flying Shuttle বা কলের মাকু, যার আবিষ্কারক জন কে। তিনি ১৭০৪ খ্রিষ্টাব্দে ১৭ই জুন ইংল্যান্ডের ল্যাংকাশায়ারে জন্মগ্রহণ করেন। শিক্ষানবিস আবিষ্কারক হিসেবে তিনি হস্তচালিত তাঁতযন্ত্রে নলখাগড়ার পরিবর্তে ধাতুর ব্যবহার শুরু করেন, যা ইংল্যান্ডে বেশ জনপ্রিয়তা পায়। তিনি ১৭৩০ খ্রিষ্টাব্দে মিহি কাপড়ের জন্য সুতা জড়ানোর যন্ত্র আবিষ্কার করেন। তার আবিষ্কারসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো Flying Shuttle আবিষ্কার, যদিও তিনি নিজে এ আবিষ্কারকে বলতেন Wheeled Shuttle তার এ আবিষ্কারের ফলে বুনন যন্ত্রে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়। তার জীবদ্দশায় তিনি অনেকগুলো আবিষ্কার করলেও পেটেন্ট পেতে ব্যর্থ হন। বিরোধীদের অপপ্রচার ও সরকারের সাথে সুসম্পর্ক না থাকায় তিনি আর্থিক কষ্টে জীবন অতিবাহিত করেন। তিনি আরও বেশি আবিষ্কার করতে সরকারের সমর্থনে ফ্রান্সেও যান। ধারণা করা হয়, ১৭৭৯ খ্রিষ্টাব্দে তিনি মারা যান। মৃত্যু-পরবর্তী সময়ে তিনি ব্রিটিশদের কাছে জনপ্রিয় হন।'

পূর্ববর্তী
শিল্প বিপ্লব - অন্যান্য প্রশ্ন

জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)এডমুন্ড কার্টরাইট (Edmund Cartwright 1743-1823) (১৭৪৩-১৮২৩ খ্রিষ্টাব্দ)শিল্পবিপ্লব ও ইংল্যান্ডশিল্পবিপ্লবের অর্থ ও প্রকৃতিটিউডর যুগের পূর্ববর্তী অবস্থাটিউডর যুগের (১৪৮৫-১৬০৩) অবস্থাস্টুয়ার্ট যুগের (১৬০৩-১৭১৪) অবস্থাপ্রাক-বিপ্লব ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থাইংল্যান্ডের শিল্পবিপ্লবের সূচনাকালশিল্পবিপ্লবের কারণসমূহশিল্প সম্পর্কিত আবিষ্কারশিল্পবিপ্লব-পরবর্তী ইংল্যান্ডব্রিটেনে সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার কারণশিল্পবিপ্লবের অনুকূল পরিস্থিতিসমূহশিল্পবিপ্লব-পরবর্তী ইউরোপঔপনিবেশিক শাসনের সূচনা

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বেশির ভাগ ঐতিহাসিকের মতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময়সীমা নিচের কোনটি?

১৫৪০ ১৬৪০ খ্রিষ্টাব্দ

১৬৪০ ১৮৫০ খ্রিষ্টাব্দ

১৭৫০- ১৮৫০ খ্রিষ্টাব্দ

১৭৬০- ১৮৫০ খ্রিষ্টাব্দ

শিল্পবিপ্লবের নামকরণ করেন কে?

অমিত সেন

মেক্স ওয়েভার

আর্নল্ড টয়েনবি

আবেদিন কাদের

ওয়াটার ফ্রেম যন্ত্র কে আবিষ্কার করেন?

আর্করাইট

স্যামুয়েল ক্রমটল

হারগ্রিস

জর্জ স্টিফেনসন

মিতার জীবনে মূলত শিল্পবিপ্লবের কোন প্রভাবটি লক্ষণীয়?

সামাজিক মূল্যবোধের অবক্ষয়

জনসংখ্যার স্থানান্তর

সামাজিক অবক্ষয়

সামাজিক কাঠামোর পরিবর্তন

আর্থার ইয়াং ছিলেন মূলত একজন-

ভূমি বিশেষজ্ঞ
কৃষি বিশেষজ্ঞ
পশু বিশেষজ্ঞ
যন্ত্র বিশেষজ্ঞ

মধ্যযুগে ম্যানর প্রথা প্রচলিত ছিল কোন ব্যবস্থায়?

কৃষিব্যবস্থায়
শিল্পব্যবস্থায়
শিক্ষাব্যবস্থায়
অর্থব্যবস্থায়

রয়েল একাডেমি প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৬৫০ খ্রিষ্টাব্দে
১৬৬০ খ্রিষ্টাব্দে
১৬৭০ খ্রিষ্টাব্দে
১৬৮০ খ্রিষ্টাব্দে

নিচের কোন দুটি যন্ত্রের সমন্বয়ে উক্ত যন্ত্রটি আবিষ্কার করা হয়?

ফ্লাইং শাটল ও স্পিনিং জেনি
ওয়াটার ফ্রেম ও স্পিনিং জেনি
পাওয়ার লুম ও ওয়াটার ফ্রেম
চলমান ইঞ্জিন ও পাওয়ার লুম

কোন যুগে শিল্পবিপ্লবের প্রাক-পটভূমিকা তৈরি হয়?

প্রাক-টিউডর
টিউডর
স্টুয়ার্ট
পরবর্তী স্টুয়ার্ট যুগ