• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • শিল্প বিপ্লব
শিল্প বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

এডমুন্ড কার্টরাইট (Edmund Cartwright 1743-1823) (১৭৪৩-১৮২৩ খ্রিষ্টাব্দ)

এডমুন্ড কার্টরাইট (Edmund Cartwright 1743-1823) (১৭৪৩-১৮২৩ খ্রিষ্টাব্দ)

একজন ব্রিটিশ বিজলিচালিত তাঁতযন্ত্র আবিষ্কারক। তিনি ১৭৪৩ খ্রিষ্টাব্দের ২৪শে এপ্রিল ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনকারী। প্রথম জীবন ধর্মযাজক হিসেবে পেশা শুরু করলেও পরবর্তীকালে তিনি আবিষ্কারক হন। তিনি রিচার্ড আর্করাইটের কারখানা পরিদর্শন করে বস্ত্রশিল্পের গতি ও গুণগত মানের উন্নতির জন্য নতুন যন্ত্র আবিষ্কারে অনুপ্রাণিত হন। জ্যাক ডিজকোহোফের সাথে তিনি ১৭৮৫ খ্রিষ্টাব্দে পাওয়ার লুম আবিষ্কার করেন। এই আবিষ্কারটি বস্ত্র উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনে। ১৮০৯ খ্রিষ্টাব্দে এই আবিষ্কারের জন্য পার্লামেন্ট থেকে ১০,০০০ ব্রিটিশ পাউন্ড পুরস্কার দেওয়া হয়। তিনি Royal Society-র সদস্য নির্বাচিত হন। ম্যানচেস্টারের একটি কোম্পানি ৪০০টি পাওয়ার লুম কিনলে সেখানকার শ্রমিকরা কাজ হারানোর ভয়ে কারখানায় আগুন দেয়। এই ঘটনা অন্য কোম্পানির পাওয়ার লুম ক্রয়ে অনাগ্রহ সৃষ্টি করে। পাওয়ার লুমের উন্নত সংস্করণ হলে চাহিদা বৃদ্ধি পায়। তার অন্য আবিষ্কারসমূহ হলো- দড়ি তৈরির মেশিন, পশমি সুতা একত্রীকরণ মেশিন, পানির পরিবর্তে অ্যালকোহল ব্যবহৃত বাষ্প ইঞ্জিন ইত্যাদি। এডমুন্ড কার্টরাইট ১৮২৩ খ্রিষ্টাব্দের ৩০শে অক্টোবর সাসেক্সে মৃত্যুবরণ করেন।

শিল্প বিপ্লব - অন্যান্য প্রশ্ন

জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)এডমুন্ড কার্টরাইট (Edmund Cartwright 1743-1823) (১৭৪৩-১৮২৩ খ্রিষ্টাব্দ)শিল্পবিপ্লব ও ইংল্যান্ডশিল্পবিপ্লবের অর্থ ও প্রকৃতিটিউডর যুগের পূর্ববর্তী অবস্থাটিউডর যুগের (১৪৮৫-১৬০৩) অবস্থাস্টুয়ার্ট যুগের (১৬০৩-১৭১৪) অবস্থাপ্রাক-বিপ্লব ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থাইংল্যান্ডের শিল্পবিপ্লবের সূচনাকালশিল্পবিপ্লবের কারণসমূহশিল্প সম্পর্কিত আবিষ্কারশিল্পবিপ্লব-পরবর্তী ইংল্যান্ডব্রিটেনে সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার কারণশিল্পবিপ্লবের অনুকূল পরিস্থিতিসমূহশিল্পবিপ্লব-পরবর্তী ইউরোপঔপনিবেশিক শাসনের সূচনা

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বেশির ভাগ ঐতিহাসিকের মতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময়সীমা নিচের কোনটি?

১৫৪০ ১৬৪০ খ্রিষ্টাব্দ

১৬৪০ ১৮৫০ খ্রিষ্টাব্দ

১৭৫০- ১৮৫০ খ্রিষ্টাব্দ

১৭৬০- ১৮৫০ খ্রিষ্টাব্দ

শিল্পবিপ্লবের নামকরণ করেন কে?

অমিত সেন

মেক্স ওয়েভার

আর্নল্ড টয়েনবি

আবেদিন কাদের

ওয়াটার ফ্রেম যন্ত্র কে আবিষ্কার করেন?

আর্করাইট

স্যামুয়েল ক্রমটল

হারগ্রিস

জর্জ স্টিফেনসন

মিতার জীবনে মূলত শিল্পবিপ্লবের কোন প্রভাবটি লক্ষণীয়?

সামাজিক মূল্যবোধের অবক্ষয়

জনসংখ্যার স্থানান্তর

সামাজিক অবক্ষয়

সামাজিক কাঠামোর পরিবর্তন

আর্থার ইয়াং ছিলেন মূলত একজন-

ভূমি বিশেষজ্ঞ
কৃষি বিশেষজ্ঞ
পশু বিশেষজ্ঞ
যন্ত্র বিশেষজ্ঞ

মধ্যযুগে ম্যানর প্রথা প্রচলিত ছিল কোন ব্যবস্থায়?

কৃষিব্যবস্থায়
শিল্পব্যবস্থায়
শিক্ষাব্যবস্থায়
অর্থব্যবস্থায়

রয়েল একাডেমি প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৬৫০ খ্রিষ্টাব্দে
১৬৬০ খ্রিষ্টাব্দে
১৬৭০ খ্রিষ্টাব্দে
১৬৮০ খ্রিষ্টাব্দে

নিচের কোন দুটি যন্ত্রের সমন্বয়ে উক্ত যন্ত্রটি আবিষ্কার করা হয়?

ফ্লাইং শাটল ও স্পিনিং জেনি
ওয়াটার ফ্রেম ও স্পিনিং জেনি
পাওয়ার লুম ও ওয়াটার ফ্রেম
চলমান ইঞ্জিন ও পাওয়ার লুম

কোন যুগে শিল্পবিপ্লবের প্রাক-পটভূমিকা তৈরি হয়?

প্রাক-টিউডর
টিউডর
স্টুয়ার্ট
পরবর্তী স্টুয়ার্ট যুগ