- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- শিল্প বিপ্লব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শিল্পবিপ্লব ও ইংল্যান্ড
ফরাসি সমাজতান্ত্রিক লেখক অগাস্ট ব্ল্যাঙ্কি সর্বপ্রথম শিল্পবিপ্লর কথাটি ব্যবহার করেন। পরে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি ১৮৮১ খ্রিষ্টাব্দে তার অক্সফোর্ড বক্তৃতামালায় এ প্রত্যয়টি ব্যবহার করলে শিল্পবিপ্লব শব্দটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিজ্ঞানের প্রভাবে ইংল্যান্ডে কৃষি, শিল্প ও পণ্যদ্রব্য উৎপাদনপ্রণালির বিশেষ উন্নতি সাধিত হয় এবং নানা প্রকার যন্ত্র আবিষ্কারের ফলে দেশের শিল্প-বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন আসে। ক্রমে ইউরোপের অন্যান্য দেশে শিল্পদ্রব্য উৎপাদনে বিপুল পরিবর্তন ঘটে। হাতের বদলে যান্ত্রিক শক্তির সাহায্যে মানুষের কর্মপদ্ধতি, দৈনিক জীবনযাত্রার প্রণালি, কুটির শিল্পের পরিবর্তে বৃহৎ শিল্পের মাধ্যমে শিল্প ও ভোগ্য সামগ্রীর উৎপাদন ও যানবাহনব্যবস্থায় যে আমূল পরিবর্তন ঘটে, তাকে বলে শিল্পবিপ্লব। রাজনৈতিক স্থিতিশীলতা, সংরক্ষণনীতি, বৈদেশিক বাণিজ্য, মূলধন প্রভৃতি শিল্পবিপ্লবের অবিচ্ছেদ্য অংশ এবং পূর্বশর্ত। কতিপয় আবিষ্কার; যেমন- ফ্লাইং শাটল, স্পিনিং জেনি, পাওয়ার লুম, স্টিম ইঞ্জিন প্রভৃতির প্রভাবে শিল্পবিপ্লব সম্ভব হয়েছিল। কয়লা ও লৌহখনি থাকায় কলকারখানার উৎপাদন সহজ হয়েছিল। বস্ত্রশিল্পের মধ্য দিয়ে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনা হয়। এ সমস্ত যন্ত্রপাতির সহায়তায় শ্রমিকরা কলকারখানায় বসে অল্প সময়ে প্রচুর পরিমাণ কাপড় উৎপাদন করতে শুরু করে। শিল্পবিপ্লবের প্রথম তরঙ্গেই বস্ত্রশিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। স্টিম ইঞ্জিন আবিষ্কার এবং পরিবহনব্যবস্থায় এ পদ্ধতির প্রয়োগ এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল। শিল্পবিপ্লবের ফলাফল ছিল সুদূরপ্রসারী এবং বর্তমানকাল পর্যন্ত এর প্রভাব বিদ্যমান ও গতি অক্ষুণ্ণ। শিল্পবিপ্লবের প্রভাব শুধু ইংল্যান্ডেই নয় বরং সমগ্র ইউরোপের আর্থসামাজিক র আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ করা যায়।
জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)এডমুন্ড কার্টরাইট (Edmund Cartwright 1743-1823) (১৭৪৩-১৮২৩ খ্রিষ্টাব্দ)শিল্পবিপ্লব ও ইংল্যান্ডশিল্পবিপ্লবের অর্থ ও প্রকৃতিটিউডর যুগের পূর্ববর্তী অবস্থাটিউডর যুগের (১৪৮৫-১৬০৩) অবস্থাস্টুয়ার্ট যুগের (১৬০৩-১৭১৪) অবস্থাপ্রাক-বিপ্লব ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থাইংল্যান্ডের শিল্পবিপ্লবের সূচনাকালশিল্পবিপ্লবের কারণসমূহশিল্প সম্পর্কিত আবিষ্কারশিল্পবিপ্লব-পরবর্তী ইংল্যান্ডব্রিটেনে সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার কারণশিল্পবিপ্লবের অনুকূল পরিস্থিতিসমূহশিল্পবিপ্লব-পরবর্তী ইউরোপঔপনিবেশিক শাসনের সূচনা
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
উক্ত বিপ্লবের ফলে মিতার জীবনে পরিবর্তন দেখা যায়-
i. সামাজিক ক্ষেত্রে
ii. ধর্মীয় ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
উক্ত বিপ্লবের ফলে মিতার জীবনে পরিবর্তন দেখা যায়-
i. সামাজিক ক্ষেত্রে
ii. ধর্মীয় ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে পণ্য বহনযোগ্য খালের খনন ও ব্যবহার প্রণালি সর্বপ্রথম উদ্ভাবন করা হয়?
কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে পণ্য বহনযোগ্য খালের খনন ও ব্যবহার প্রণালি সর্বপ্রথম উদ্ভাবন করা হয়?
১৭৫৮
১৭৫৯
১৭৬০
১৭৬১
শিল্পবিপ্লবের ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে উপনিবেশ বিস্তারে অগ্রবর্তী দেশ কোনটি?
শিল্পবিপ্লবের ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে উপনিবেশ বিস্তারে অগ্রবর্তী দেশ কোনটি?
ইংল্যান্ড
হল্যান্ড
ফ্রান্স
আমেরিকা
বেশির ভাগ ঐতিহাসিকের মতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময়সীমা নিচের কোনটি?
বেশির ভাগ ঐতিহাসিকের মতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময়সীমা নিচের কোনটি?
১৫৪০ ১৬৪০ খ্রিষ্টাব্দ
১৬৪০ ১৮৫০ খ্রিষ্টাব্দ
১৭৫০- ১৮৫০ খ্রিষ্টাব্দ
১৭৬০- ১৮৫০ খ্রিষ্টাব্দ
ইংল্যান্ডে সর্বপ্রথম কোন শিল্পে বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়?
ইংল্যান্ডে সর্বপ্রথম কোন শিল্পে বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়?
বয়নশিল্পে
কুটির শিল্পে
লৌহশিল্পে
মৃৎশিল্পে
ফ্রান্সে শিল্পবিপ্লব দেরিতে শুরু হওয়ার কারণ-
i. সামন্ততান্ত্রিক শাসনের বিরূপ প্রভাব
ii. কয়লার সরবরাহে সীমাবদ্ধতা
iii. অভিজাতদের রক্ষণশীল মনোভাব
নিচের কোনটি সঠিক?
ফ্রান্সে শিল্পবিপ্লব দেরিতে শুরু হওয়ার কারণ-
i. সামন্ততান্ত্রিক শাসনের বিরূপ প্রভাব
ii. কয়লার সরবরাহে সীমাবদ্ধতা
iii. অভিজাতদের রক্ষণশীল মনোভাব
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
মিতার জীবনে মূলত শিল্পবিপ্লবের কোন প্রভাবটি লক্ষণীয়?
মিতার জীবনে মূলত শিল্পবিপ্লবের কোন প্রভাবটি লক্ষণীয়?
সামাজিক মূল্যবোধের অবক্ষয়
জনসংখ্যার স্থানান্তর
সামাজিক অবক্ষয়
সামাজিক কাঠামোর পরিবর্তন

