- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- শিল্প বিপ্লব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সূচনাকাল
ইংল্যান্ডের কুটির শিল্প ধ্বংস হয়ে যখন কারখানাভিত্তিক শিল্প গড়ে ওঠে, তাকে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে ধরে নেওয়া হয়। উন্নয়ন বিশেষজ্ঞ Rostow শিল্পের এ অবস্থাকে Take off বলে অভিহিত করেছেন। ইংল্যান্ডের শিল্পের ক্ষেত্রে সূচনাকাল বা Take off নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ লক্ষ করা যায়। ঐতিহাসিক নেফ (Nef) ১৫৪০-১৬৪০ খ্রিষ্টাব্দ অর্থাৎ টিউডর ও স্টুয়ার্ট বংশের শাসনকালকে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সূচনাকাল বলে মনে করেন। তবে অধিকাংশ ঐতিহাসিক ও অর্থনীতিবিদ Nef-এর এ অভিমত সমর্থন করেন না। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতামালায় ১৭৪০-৮০ খ্রিষ্টাব্দকে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে সর্বপ্রথম অভিমত দেন। বেশির ভাগ ঐতিহাসিক টয়েনবির সময়কালকেই সূচনাকাল বলে সমর্থন করেন, যার ব্যাপ্তি ছিল ১৮৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
অধ্যাপিকা Knowles আবার শিল্পবিপ্লবের সময় পরিধি ভিন্নভাবে উপস্থাপন করেছেন। তার মতে, "যদি শিল্পবিপ্লবের সময়সীমা নির্দেশ করার জন্য একান্তই একটা সুনির্দিষ্ট তারিখের প্রয়োজন হয় এবং যদি ইংল্যান্ডের অবস্থা ১৭৫০ খ্রিষ্টাব্দের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভিন্ন হয়, তবে বোধ হয় ১৮৩০-৪০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়সীমাকে পরিধি হিসেবে গ্রহণ করা যায়।" কাজেই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সত্যিকার অর্থে শিল্পবিপ্লবের সময়সীমা একটি নির্দিষ্ট ছকে বেঁধে দেওয়া যায় না। বিভিন্ন লেখক শিল্পক্ষেত্রে এক বা একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়কে শিল্পবিপ্লবের সময়সীমার পরিধি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। কিন্তু ব্রিটেনের শিল্পবিপ্লবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঐ বিপ্লব কোনো তাৎক্ষণিক ধরনের ছিল না। আবার শিল্পক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছিল তার প্রস্তুতিলগ্ন থেকে আরম্ভ করে এর পূর্ণতা লাভের একটি নির্দিষ্ট সময়সীমা নির্দেশ করা সম্ভব নয়। তবু বেশির ভাগ পরিবর্তন ১৭৬০-১৮৪০ খ্রিষ্টাব্দের মধ্যে সংঘটিত হওয়ায় এ সময়কালকে মোটামুটি এবং সংকীর্ণ অর্থে শিল্পবিপ্লবের সময়সীমা হিসেবে ধরে নেওয়া যায়।
জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)এডমুন্ড কার্টরাইট (Edmund Cartwright 1743-1823) (১৭৪৩-১৮২৩ খ্রিষ্টাব্দ)শিল্পবিপ্লব ও ইংল্যান্ডশিল্পবিপ্লবের অর্থ ও প্রকৃতিটিউডর যুগের পূর্ববর্তী অবস্থাটিউডর যুগের (১৪৮৫-১৬০৩) অবস্থাস্টুয়ার্ট যুগের (১৬০৩-১৭১৪) অবস্থাপ্রাক-বিপ্লব ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থাইংল্যান্ডের শিল্পবিপ্লবের সূচনাকালশিল্পবিপ্লবের কারণসমূহশিল্প সম্পর্কিত আবিষ্কারশিল্পবিপ্লব-পরবর্তী ইংল্যান্ডব্রিটেনে সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার কারণশিল্পবিপ্লবের অনুকূল পরিস্থিতিসমূহশিল্পবিপ্লব-পরবর্তী ইউরোপঔপনিবেশিক শাসনের সূচনা
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
উক্ত বিপ্লবের ফলে মিতার জীবনে পরিবর্তন দেখা যায়-
i. সামাজিক ক্ষেত্রে
ii. ধর্মীয় ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
উক্ত বিপ্লবের ফলে মিতার জীবনে পরিবর্তন দেখা যায়-
i. সামাজিক ক্ষেত্রে
ii. ধর্মীয় ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে পণ্য বহনযোগ্য খালের খনন ও ব্যবহার প্রণালি সর্বপ্রথম উদ্ভাবন করা হয়?
কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে পণ্য বহনযোগ্য খালের খনন ও ব্যবহার প্রণালি সর্বপ্রথম উদ্ভাবন করা হয়?
১৭৫৮
১৭৫৯
১৭৬০
১৭৬১
শিল্পবিপ্লবের ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে উপনিবেশ বিস্তারে অগ্রবর্তী দেশ কোনটি?
শিল্পবিপ্লবের ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে উপনিবেশ বিস্তারে অগ্রবর্তী দেশ কোনটি?
ইংল্যান্ড
হল্যান্ড
ফ্রান্স
আমেরিকা
বেশির ভাগ ঐতিহাসিকের মতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময়সীমা নিচের কোনটি?
বেশির ভাগ ঐতিহাসিকের মতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময়সীমা নিচের কোনটি?
১৫৪০ ১৬৪০ খ্রিষ্টাব্দ
১৬৪০ ১৮৫০ খ্রিষ্টাব্দ
১৭৫০- ১৮৫০ খ্রিষ্টাব্দ
১৭৬০- ১৮৫০ খ্রিষ্টাব্দ
ইংল্যান্ডে সর্বপ্রথম কোন শিল্পে বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়?
ইংল্যান্ডে সর্বপ্রথম কোন শিল্পে বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়?
বয়নশিল্পে
কুটির শিল্পে
লৌহশিল্পে
মৃৎশিল্পে
ফ্রান্সে শিল্পবিপ্লব দেরিতে শুরু হওয়ার কারণ-
i. সামন্ততান্ত্রিক শাসনের বিরূপ প্রভাব
ii. কয়লার সরবরাহে সীমাবদ্ধতা
iii. অভিজাতদের রক্ষণশীল মনোভাব
নিচের কোনটি সঠিক?
ফ্রান্সে শিল্পবিপ্লব দেরিতে শুরু হওয়ার কারণ-
i. সামন্ততান্ত্রিক শাসনের বিরূপ প্রভাব
ii. কয়লার সরবরাহে সীমাবদ্ধতা
iii. অভিজাতদের রক্ষণশীল মনোভাব
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
মিতার জীবনে মূলত শিল্পবিপ্লবের কোন প্রভাবটি লক্ষণীয়?
মিতার জীবনে মূলত শিল্পবিপ্লবের কোন প্রভাবটি লক্ষণীয়?
সামাজিক মূল্যবোধের অবক্ষয়
জনসংখ্যার স্থানান্তর
সামাজিক অবক্ষয়
সামাজিক কাঠামোর পরিবর্তন

