• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • শিল্প বিপ্লব
শিল্প বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

টিউডর যুগের (১৪৮৫-১৬০৩) অবস্থা

ফিউডাল সামন্তগণের পরস্পর আত্মঘাতী গৃহযুদ্ধের (গোলাপের যুদ্ধ) ফলে সামন্ত শক্তির পতন হয়। শক্তিশালী রাজশক্তির অভ্যুদয়ের পথ সুগম হয়। রেনেসাঁর প্রভাবে স্বাধীন মানসিকতার জনতা সামন্তশক্তিকে উপেক্ষা করে রাজশক্তিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা নেয়। রেনেসাঁ মানুষকে মধ্যযুগীয় সংকীর্ণতা থেকে মুক্তির সন্ধান দেয়। টিউডর যুগের প্রথম দিকেই মানুষের জীবনবোধে পরিবর্তন আসে। রাজশক্তির দৈব ক্ষমতার স্থলে জনমতের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।

ভৌগোলিক আবিষ্কারের ফলে বাণিজ্য ও উপনিবেশ বিস্তারের পথ সুগম হয়। ইংল্যান্ডের নৌশক্তির শ্রেষ্ঠত্ব টিউডর যুগেই রচিত হয়। জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হওয়ায় জাতীয় স্বার্থ সুরক্ষিত হতে থাকে। সামাজিক ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হলো সমাজের মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব। বিগত ফিউডাল প্রভাবিত সমাজ সামন্ত ও প্রজা- এ দুই শ্রেণিতে বিভক্ত ছিল। সামন্ত শক্তির অবলুপ্তির ফলে এবং রানি এলিজাবেথ কর্তৃক 'দরিদ্র আইন' প্রণয়নের কারণে সমাজে মধ্যবিত্ত শ্রেণির উদ্ভবের পথ সুগম হয়। রাজশক্তি মধ্যবিত্ত শ্রেণিকে প্রাধান্য দিতে শুরু করে। ফলে মধ্যবিত্তের বিকাশের পথ সুগম হওয়ায় পরবর্তী ইতিহাসে এদের নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় সমাজে ইংল্যান্ডের আধিপত্য ও মর্যাদা টিউডর যুগে যথেষ্ট বৃদ্ধি পায়।

শিল্প বিপ্লব - অন্যান্য প্রশ্ন

জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)এডমুন্ড কার্টরাইট (Edmund Cartwright 1743-1823) (১৭৪৩-১৮২৩ খ্রিষ্টাব্দ)শিল্পবিপ্লব ও ইংল্যান্ডশিল্পবিপ্লবের অর্থ ও প্রকৃতিটিউডর যুগের পূর্ববর্তী অবস্থাটিউডর যুগের (১৪৮৫-১৬০৩) অবস্থাস্টুয়ার্ট যুগের (১৬০৩-১৭১৪) অবস্থাপ্রাক-বিপ্লব ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থাইংল্যান্ডের শিল্পবিপ্লবের সূচনাকালশিল্পবিপ্লবের কারণসমূহশিল্প সম্পর্কিত আবিষ্কারশিল্পবিপ্লব-পরবর্তী ইংল্যান্ডব্রিটেনে সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার কারণশিল্পবিপ্লবের অনুকূল পরিস্থিতিসমূহশিল্পবিপ্লব-পরবর্তী ইউরোপঔপনিবেশিক শাসনের সূচনা

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বেশির ভাগ ঐতিহাসিকের মতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময়সীমা নিচের কোনটি?

১৫৪০ ১৬৪০ খ্রিষ্টাব্দ

১৬৪০ ১৮৫০ খ্রিষ্টাব্দ

১৭৫০- ১৮৫০ খ্রিষ্টাব্দ

১৭৬০- ১৮৫০ খ্রিষ্টাব্দ

শিল্পবিপ্লবের নামকরণ করেন কে?

অমিত সেন

মেক্স ওয়েভার

আর্নল্ড টয়েনবি

আবেদিন কাদের

ওয়াটার ফ্রেম যন্ত্র কে আবিষ্কার করেন?

আর্করাইট

স্যামুয়েল ক্রমটল

হারগ্রিস

জর্জ স্টিফেনসন

মিতার জীবনে মূলত শিল্পবিপ্লবের কোন প্রভাবটি লক্ষণীয়?

সামাজিক মূল্যবোধের অবক্ষয়

জনসংখ্যার স্থানান্তর

সামাজিক অবক্ষয়

সামাজিক কাঠামোর পরিবর্তন

আর্থার ইয়াং ছিলেন মূলত একজন-

ভূমি বিশেষজ্ঞ
কৃষি বিশেষজ্ঞ
পশু বিশেষজ্ঞ
যন্ত্র বিশেষজ্ঞ

মধ্যযুগে ম্যানর প্রথা প্রচলিত ছিল কোন ব্যবস্থায়?

কৃষিব্যবস্থায়
শিল্পব্যবস্থায়
শিক্ষাব্যবস্থায়
অর্থব্যবস্থায়

রয়েল একাডেমি প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৬৫০ খ্রিষ্টাব্দে
১৬৬০ খ্রিষ্টাব্দে
১৬৭০ খ্রিষ্টাব্দে
১৬৮০ খ্রিষ্টাব্দে

নিচের কোন দুটি যন্ত্রের সমন্বয়ে উক্ত যন্ত্রটি আবিষ্কার করা হয়?

ফ্লাইং শাটল ও স্পিনিং জেনি
ওয়াটার ফ্রেম ও স্পিনিং জেনি
পাওয়ার লুম ও ওয়াটার ফ্রেম
চলমান ইঞ্জিন ও পাওয়ার লুম

কোন যুগে শিল্পবিপ্লবের প্রাক-পটভূমিকা তৈরি হয়?

প্রাক-টিউডর
টিউডর
স্টুয়ার্ট
পরবর্তী স্টুয়ার্ট যুগ