• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • শিল্প বিপ্লব
শিল্প বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

টিউডর যুগের পূর্ববর্তী অবস্থা

সপ্তম হেনরির রাজত্ব লাভের (১৪৮৫-১৫০৫ খ্রিষ্টাব্দ) পূর্বক্ষণে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা দুর্দশার চরমে পৌছেছিল। এ সময় রাজশক্তি বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছিল। মধ্যযুগে কৃষিতে ম্যানর পদ্ধতি চালু ছিল। এক বা একাধিক গ্রাম নিয়ে একটি ম্যান্ন গঠিত হতো। জীবজন্তুর হাত থেকে রক্ষার জন্য ম্যানরের চতুর্দিকে বেড়া দেওয়া হতো। বেড়াই ছিল ম্যানরের সীমানা নির্ণয়ের মাপকাঠি। একজন জমিদার বা লর্ড কর্তৃক ম্যানরের প্রশাসন পরিচালিত হতো। ম্যানরের চাষিরা ছিল ভূমিদাস। তাদের ইচ্ছার স্বাধীনতা ছিল না। মূলত ম্যানর পদ্ধতি ছিল ফিউডাল সামন্ততন্ত্রের মূলভিত্তি। ফিউডাল সামন্ততন্ত্রের অত্যাচারে জনসাধারণের দুর্ভোগের সীমা ছিল না। সামন্তবর্গ পছন্দমতো রাজা নির্বাচিত করত। স্কটল্যান্ড বা আয়ারল্যান্ডে রাজার প্রভুত্ব অল্পই ছিল। ইংল্যান্ডের জনপ্রতিনিধি সভা পার্লামেন্টের অস্তিত্ব নামে মাত্র ছিল। রাজনৈতিক অরাজকতা অর্থনৈতিক সংকটকে প্রকট করে তুলেছিল। কিন্তু টিউডর স্বেচ্ছাতন্ত্র দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে ইংল্যান্ডকে একটি দলীয় নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক শাসনব্যবস্থায় আনতে সক্ষম হয়। ফলে দেশের অবস্থা দ্রুত পরিবর্তন হতে থাকে। টিউডর বংশের প্রারম্ভ ইংল্যান্ডের ইতিহাসে এক নবযুগের সূচনা করে।

শিল্প বিপ্লব - অন্যান্য প্রশ্ন

জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)এডমুন্ড কার্টরাইট (Edmund Cartwright 1743-1823) (১৭৪৩-১৮২৩ খ্রিষ্টাব্দ)শিল্পবিপ্লব ও ইংল্যান্ডশিল্পবিপ্লবের অর্থ ও প্রকৃতিটিউডর যুগের পূর্ববর্তী অবস্থাটিউডর যুগের (১৪৮৫-১৬০৩) অবস্থাস্টুয়ার্ট যুগের (১৬০৩-১৭১৪) অবস্থাপ্রাক-বিপ্লব ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থাইংল্যান্ডের শিল্পবিপ্লবের সূচনাকালশিল্পবিপ্লবের কারণসমূহশিল্প সম্পর্কিত আবিষ্কারশিল্পবিপ্লব-পরবর্তী ইংল্যান্ডব্রিটেনে সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার কারণশিল্পবিপ্লবের অনুকূল পরিস্থিতিসমূহশিল্পবিপ্লব-পরবর্তী ইউরোপঔপনিবেশিক শাসনের সূচনা

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বেশির ভাগ ঐতিহাসিকের মতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময়সীমা নিচের কোনটি?

১৫৪০ ১৬৪০ খ্রিষ্টাব্দ

১৬৪০ ১৮৫০ খ্রিষ্টাব্দ

১৭৫০- ১৮৫০ খ্রিষ্টাব্দ

১৭৬০- ১৮৫০ খ্রিষ্টাব্দ

শিল্পবিপ্লবের নামকরণ করেন কে?

অমিত সেন

মেক্স ওয়েভার

আর্নল্ড টয়েনবি

আবেদিন কাদের

ওয়াটার ফ্রেম যন্ত্র কে আবিষ্কার করেন?

আর্করাইট

স্যামুয়েল ক্রমটল

হারগ্রিস

জর্জ স্টিফেনসন

মিতার জীবনে মূলত শিল্পবিপ্লবের কোন প্রভাবটি লক্ষণীয়?

সামাজিক মূল্যবোধের অবক্ষয়

জনসংখ্যার স্থানান্তর

সামাজিক অবক্ষয়

সামাজিক কাঠামোর পরিবর্তন

আর্থার ইয়াং ছিলেন মূলত একজন-

ভূমি বিশেষজ্ঞ
কৃষি বিশেষজ্ঞ
পশু বিশেষজ্ঞ
যন্ত্র বিশেষজ্ঞ

মধ্যযুগে ম্যানর প্রথা প্রচলিত ছিল কোন ব্যবস্থায়?

কৃষিব্যবস্থায়
শিল্পব্যবস্থায়
শিক্ষাব্যবস্থায়
অর্থব্যবস্থায়

রয়েল একাডেমি প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৬৫০ খ্রিষ্টাব্দে
১৬৬০ খ্রিষ্টাব্দে
১৬৭০ খ্রিষ্টাব্দে
১৬৮০ খ্রিষ্টাব্দে

নিচের কোন দুটি যন্ত্রের সমন্বয়ে উক্ত যন্ত্রটি আবিষ্কার করা হয়?

ফ্লাইং শাটল ও স্পিনিং জেনি
ওয়াটার ফ্রেম ও স্পিনিং জেনি
পাওয়ার লুম ও ওয়াটার ফ্রেম
চলমান ইঞ্জিন ও পাওয়ার লুম

কোন যুগে শিল্পবিপ্লবের প্রাক-পটভূমিকা তৈরি হয়?

প্রাক-টিউডর
টিউডর
স্টুয়ার্ট
পরবর্তী স্টুয়ার্ট যুগ