- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য আরবের অধিবাসীদেরকে গভীরভাবে প্রভাবিত করেছিল কেন?
আরব মরুভূমির ভৌগোলিক প্রকৃতি ও বৈশিষ্ট্য আরবের অধিবাসীদের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। মরুময় রৌদ্রদীপ্ত আবহাওয়ায় বেড়ে ওঠার কারণে আরবরা রুক্ষ মেজাজ ও কঠোর স্বভাবের হতো। প্রতিকূল ভৌগোলিক পরিবেশ ও আবহাওয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে আরবরা দুঃসাহসী, সংগ্রামী ও সৈনিক জাতিতে পরিণত হয়েছিল। অনুর্বর ফসলহীন মরুর বুকে দুঃসহ জীবিকা আহরণের জন্য আরবদের একশ্রেণির লোক রাহাজানি, ছিনতাই ও দস্যুতা ইত্যাদি অপকর্মে লিপ্ত হতো। সীমাহীন মরুভূমির বুকে আশ্রয়হীনতা, পথিকের অসহায়ত্ব, রাতের ভয়াবহতা এমনি অনুভূতি আরবদেরকে অতিথিপরায়ণ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। মরুময় আরবে প্রেমবিরহ, জীবন জীবিকার ঘাতপ্রতিঘাতের বৈচিত্র্য অনুভূতি আরবদেরকে কাব্য চেতনায় উজ্জীবিত করেছিল। আরব মরুভূমির বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য আরবদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। এটা তাদেরকে রুক্ষ কঠোর স্বভাব, দুঃসাহস, অতিথিপরায়ণতা ও কাব্য চেতনায় উজ্জীবিত করেছিল।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

