- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রাচীন সভ্যতাসমূহ
মানব সভ্যতার ইতিহাস উত্থান ও পতনের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। সভ্যতার ইতিহাস কখন থেকে শুরু হয়েছিল একথা নিশ্চিত করে বলা না গেলেও সভ্যতার গতি স্থির থাকেনি। ঐতিহাসিক আরনল্ড টয়েনবি পৃথিবীর ইতিহাসকে বিভিন্ন কৃষ্টির ক্রমবিকাশের ফল বলে আখ্যায়িত করেছেন। একথা সত্য যে, আধুনিক সভ্যভাসহ পূর্ববর্তী প্রভিটি সভ্যতা ভার পূর্বের সভ্যতার কাছে ঋণী। পূর্ববর্তী সভ্যতার আর্থ-সামাজিক প্রভাব পরবর্তী প্রতিটি সভ্যতার উপর ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। সভ্যতার উন্মেষের মূল কারণগুলো ছিল ক্রমবর্ধমান মানব সমাজের সামাজিকীকরণ, লোকসংখ্যা বৃদ্ধি, বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কার্যকলাপ। যেমন- কৃষিকার্য, সেচ ব্যবস্থা, যানবাহনের উন্নতি, রাষ্ট্রীয় বিধান ও ধর্মীয় অনুশাসনের প্রবর্তন, শিল্প, স্থাপত্য, শিক্ষা ও বিজ্ঞানের উৎকর্ষতা প্রভৃতি। ইউফ্রেটিস, টাইগ্রীস, নীল ও সিন্ধুনদের অববাহিকায় পৃথিবীর প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো বিদ্যমান রয়েছে। বলা বাহুল্য, মিসরীয় সভ্যতা ও মেসোপটেমীয় সভ্যতা মানব সভ্যতার ইতিহাসে সর্ব প্রাচীন বলে স্বীকৃত। সুমেরীয়, কালনীয়, ব্যাবিলনীয়, আক্কাদীয় ও অ্যাসিরীয় কৃষ্টির সমন্বয়েই মেসোপটেমীয় সভ্যতার' উদ্ভব হয়েছিল।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

