- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
হারবুল ফুজ্জার ও হিলফুল ফুযুল এ দুটির সাথে মহানবীর সম্পৃক্ততা কিরূপ ছিল?
হারবুল ফুজ্জার যুদ্ধে হযরত মুহাম্মদ (স) স্বেচ্ছাসেবকের ভূমিকায় অংশগ্রহণ করেন। আর 'হিলফুল ফুযুল' গঠন করেন স্বয়ং রাসূল (স), যা একটি শান্তি সংঘ প্রতিষ্ঠান। মুহাম্মদ (স)-এর বয়স যখন ১৫ বছর তখন জাহেলী আরবের ভয়াবহ যুদ্ধ 'হারবুল ফুজ্জার' চলমান। কুরাইশ ও হাওয়াযিন গোত্রের মধ্যে সংঘটিত এ যুদ্ধে তিনি গোত্রীয়ভাবে অংশগ্রহণ করেন। 'যুদ্ধ মানবতার জন্য অভিশাপ' এ যুদ্ধে অংশগ্রহণ করেই তিনি এ কথা অনুধাবন করেন। যুদ্ধের অভিশাপ থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য মুহাম্মদ (স) 'হিলফুল ফুযূল' নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। 'যুদ্ধ নয়, শান্তি'-এটাই ছিল এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
হারবুল ফুজ্জার যুদ্ধে হযরত মুহাম্মদ (স) স্বেচ্ছাসেবকের ভূমিকায় অংশগ্রহণ করেন। আর হিলফুল ফুযুল গঠন করেন স্বয়ং রাসূল (স), যা একটি শান্তি সংঘ প্রতিষ্ঠান।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

