- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
জাহেলী যুগে নারীদের অবস্থা কেমন ছিল বুঝিয়ে লেখ।
জাহেলী যুগে নারীর কোনো সামাজিক মর্যাদা ও অধিকার ছিল না। ভোগ্যপণ্যের মতো ব্যবহার হতো তারা। সমাজে তাদের স্থান ছিল অতি নিম্নে। অবৈধ প্রণয়, অবাধ মেলামেশা ও একই নারীর বহুস্বামীগ্রহণ প্রথা ছিল ব্যাপক। বিষয় সম্পত্তিতে স্ত্রীর কোনো অধিকার ছিল না। তাদের সাথে গৃহপালিত পশুর মতো ব্যবহার করা হতো। নারীগণও যে মানুষ এ কথা তাদের মনে বিন্দুমাত্র রেখাপাত করতো না। কন্যা সন্তানকে অভিশপ্ত, লজ্জাজনক ও অপয়া মনে করে জীবন্ত কবর দেয়া হতো। কন্যা সন্তান জন্মদানকারিণী মাতার ভাগ্যেও নেমে আসত নির্মম অত্যাচার। জাহেলী যুগে নারীর কোনো সামাজিক মর্যাদা ও অধিকার ছিল না। ভোগ্যপণ্যের মতো ব্যবহার হতো তারা। সমাজে তাদের স্থান ছিল অতি নিম্নে।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

