• হোম
  • একাডেমি
  • মাদরাসা
  • নবম-দশম শ্রেণি
  • প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মহানবি (সা)-এর বংশ পরিচিতি

মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ.) এর পুত্র ইসমাঈল (আ.) এর বংশের উত্তর পুরুষগণ কুরাইশ নামে খ্যাত। হযরত ইসমাঈল (আ.) এর বংশধর ফিহরের অপর নাম ছিল কুরাইশ। তাঁর নামানুসারে গোত্রের নাম রাখা হয় কুরাইশ। তাঁর বংশধরগণ কুরাইশ নামে পরিচিত। কুরাইশ শব্দের অর্থ সওদাগর। তৎকালে আরবের মধ্য কুরাইশগণ ব্যবসায়-বাণিজ্যে অন্যান্য গোত্র থেকে উন্নতি সাধন করেছিল ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মক্কায় তাদের ছিল একচ্ছত্র প্রাধান্য। ফলে মক্কায় তাঁরা সম্মান ও প্রতিপত্তির অধিকারী হয়। ফিহর খ্রিষ্টীয় তৃতীয় শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি। তাঁরই উত্তর পুরুষ কুশাই খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে মক্কা এবং হিজাযে প্রাধান্য বিস্তার করেন।

তিনি কাবাগৃহের সংস্কার এবং তীর্থ যাত্রীদের সেবা-যত্ন করায় প্রসিদ্ধি লাভ করেন। তিনি ধর্মীয় ও পার্থিব বিষয়ে আরবদের নেতা ছিলেন। ৪৮০ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে তাঁর পুত্র আবদুন্দার মক্কার নেতৃত্ব ও কর্তৃত্ব গ্রহণ করেন। আবদুদ্দারের মৃত্যুর পর আব্দুল মানাফ ক্ষমতা গ্রহণ করেন। তাঁর পুত্র আবদুদ্দারের পৌত্রগণ কাবা ঘরের রক্ষণাবেক্ষণ ও দারুণ নাদওয়া বা পরামর্শ সভাগৃহের তত্ত্বাবধানের দায়িত্ব লাভ করেন। আব্দুস শামসের পর তাঁর ভাই হাশিম এবং তাঁর মৃত্যুর পর তাঁর ভাই মুত্তালিব শাসনভার গ্রহণ করেন। মুত্তালিব বীরত্ব ও দানশীলতার জন্যে বিখ্যাত ছিলেন।

৫২০ খ্রিষ্টাব্দে দয়ালু ও দানশীল মুত্তালিবের মৃত্যুর পর তাঁর ভ্রাতুষ্পুত্র শায়বাকে মক্কার সর্বময় কর্তৃত্ব প্রদান করা হয়। এখানে উল্লেখ্য যে, শায়বাকে দয়ালু মুত্তালিবের ক্রীতদাস মনে করে তাঁর নাম দেয়া হয় আবদুল মুত্তালিব। ইসলামের ইতিহাসে তিনিই আবদুল মুত্তালিব নামে পরিচিত। তাঁর শাসনামলে ৫৭০ খ্রিষ্টাব্দে আবিসিনিয়ায় বাদশাহ আবরাহা মক্কা নগরী আক্রমণ করে। আবরাহা হাতির পিঠে আরোহণ করে মক্কায় যুদ্ধ যাত্রা করেন বলে এ বছরকে হস্তিবর্ষ বা 'আ-মূল ফিল ) عام الفيل ( বলা হয়। মহান আল্লাহর নির্দেশে একদল আবাবিল পাখি ছোট ছোট পাথর কনা নিক্ষেপ করে আবরাহার বাহিনীকে ধ্বংস করে দেয়। পবিত্র কুরআন শরীফের 'সূরা আল ফীলে' এ ঘটনা বর্ণিত হয়েছে। আবদুল মুত্তালিব অপরিসীম কার্যক্ষমতার অধিকারী ছিলেন। তিনি ৫৯ বছর বয়সে মক্কায় ক্ষমতাসীন থাকাকালে মৃত্যুবরণ করেন।

আবদুল মুত্তালিবের সন্তানদের মধ্যে ১২ জন পুত্র এবং ৬ কন্যা সন্তান ছিল। পুত্রগণের মধ্যে আবু তালেব, আব্বাস, হামজা এবং আব্দুল্লাহ ইসলামের ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেছেন। আব্বাস হলেন আব্বাসীয়া বংশের পূর্ব পুরুষ।

আবদুল মুত্তালিবের কনিষ্ঠ পুত্র আবদুল্লাহ ছিলেন বিশ্বনবি হযরত মুহাম্মাদ (সা)-এর পিতা। তিনি মদিনার বানু জোহরা গোত্রের নেতা আবদুল ওয়াহাবের কন্যা বিবি আমিনাকে বিয়ে করেন। বিবাহের কিছুদিন পর আবদুল্লাহর ব্যবসা উপলক্ষে সিরিয়া গমন করেন। কিন্তু বাণিজ্য থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে অসুস্থ হয়ে মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বিবি আমিনা তখন গর্ভবর্তী ছিলেন। আবদুল্লাহর মৃত্যুর পর হযরত মুহাম্মাদ (সা) জন্মগ্রহণ করেন।

প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন

প্রাক-ইসলামি আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমাপ্রাচীন আরবের ভূ-প্রকৃতিভূ-প্রকৃতি অনুসারে আরবের অধিবাসীঅধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাবপ্রাচীন সভ্যতাসমূহমিসরীয় সভ্যতামেসোপটেমীয় সভ্যতাহিব্রু সভ্যতাপারসিক (সাসানীয়) সভ্যতাগ্রিক সভ্যতারোমান সভ্যতাআইয়ামে জাহেলিয়ার পরিচয়জাহেলিয়া যুগের রাজনৈতিক অবস্থাজাহেলিয়া যুগের সামাজিক ও নৈতিক অবস্থাজাহেলিয়া যুগের ধর্মীয় অবস্থাজাহেলিয়া যুগের অর্থনেতিক অবস্থাজাহেলিয়া যুগের সাংস্কৃতিক অবস্থা হযরত মুহাম্মাদ (সা.) এর মাক্কিজীবন (৫৭০-৬২২ খ্রিষ্টাব্দ)মহানবি (সা)-এর বংশ পরিচিতিহযরত মুহাম্মাদ (সা.)-এর জন্ম ও প্রাথমিক জীবনহিলফ-উল-ফুজুলহযরত মুহাম্মাদ (সা.)-এর বিবাহহাজরে আসওয়াদ স্থাপনওহি নাযিলপবিত্র কুরআন অবতরণমহানবি (সা.)-এর প্রতি কুরআন নাযিলের পদ্ধতিপ্রকাশ্যে ইসলাম প্রচারকুরাইশদের বিরোধীতার কারণআবিসিনিয়ায় হিজরতের গুরুত্বকুরাইশদের বয়কটআমুল হুযন বা দুঃখের বছরহযরত মুহাম্মাদ (সা.) এর তায়েফ গমনহযরত মুহাম্মাদ (সা.) এর মিরাজ শরীফ গমনমদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচারআকাবার প্রথম শপথআকাবার দ্বিতীয় শপথআকাবার তৃতীয় শপথহযরত মুহাম্মাদ (সা.) কে হত্যার ষড়যন্ত্রহিজরতের কারণহিজরতের গুরুত্বআরব জাতি কোন মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত?আরবদের রাষ্ট্রীয় জীবনের মূল ভিত্তি কী?উত্তর আরব গোত্র সাধারণভাবে কী নামে অভিহিত হতো?উত্তর আরব গোত্রের জীবনযাপনের ধরন কী ছিল?বর্তমান আরব ভূখণ্ডের প্রধান অধিবাসী কারা?'আইয়ামে জাহেলিয়া' অর্থ কী?আইয়ামে জাহেলিয়ার ব্যাপ্তিকাল কত?হযরত মুহাম্মদ (স) কত খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন?কত বছর বয়সে নবী করীম (স) নবুয়তপ্রাপ্ত হন?'হিলফুল ফুযুল' সংগঠনটি ইতিহাসে কী নামে পরিচিত?কাদের নিয়ে মহানবী (স) হিলফুল ফুযূল গঠন করেন?আরবের আয়তন কত?ভৌগোলিক দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে?আরবের উর্বর অঞ্চল কী কী প্রদেশে বিভক্ত ছিল?রাসূল (স)-এর স্মৃতি বিজড়িত হেজাজ প্রদেশের তিনটি শহরের নাম কী?জাযীরাতুল আরব কী?আরব ভূখণ্ডের কত অংশ মরুময়?পবিত্র কুরআনে মক্কা নগরীকে কী বলা হয়েছে?মক্কা নগরীর আরেক নাম কী?আরবের ভৌগোলিক অবস্থা কী?আরবের ভৌগোলিক সীমারেখা বর্ণনা কর।মুসলমানগণ সর্বপ্রথম কোথায় ও কত সনে হিজরত করেন?তাবুক কোথায় অবস্থিত?ভূ-প্রকৃতি অনুসারে আরবের অধিবাসীরা কয় শ্রেণিতে বিভক্ত ছিল?পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কোনটি?আরবের উত্তরাংশে রয়েছে কোন অঞ্চল?আদ-দাহনাকে সাধারণত কী নামে অভিহিত করা হয়?আরবদের প্রধান খাদ্য কী?'আরব' শব্দের অর্থ কি?الأبهر শব্দটি কোন ভাষার শব্দ? الأبهر শব্দের অর্থ কী?পাশ্চাত্য অঞ্চলের লোকেরা আরবীয়দের কী হিসেবে অভিহিত করতো?'সারাসিনি' শব্দের অর্থ কী?মরুবাসী যাযাবরগণ কী নামে পরিচিত?ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসীদের শ্রেণিবিভাগ দেখাও।মানবসভ্যতার বিকাশ কিভাবে লাভ করে?পৃথিবীর প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো কোথায় বিদ্যমান? সভ্যতার উন্মেষের প্রধান কারণগুলো কী?যে কোনো পাঁচটি প্রাচীন সভ্যতার নাম লেখ।মিসরীয় সভ্যতা কখন গড়ে উঠেছিল?বছরের কোন কোন মাসে নীল নদের উভয় তীর প্লাবিত হয়?মেসোপটেমীয় সভ্যতায় কী কী সভ্যতা রয়েছে?সুমেরীয়রা কোথাকার অধিবাসী?রোমানদের অবদান কী কী ভাগে বিভক্ত?রোম নগরী প্রতিষ্ঠার সময়কাল কত?কে এবং কখন হীরা অধিকার করেন?কোন অঞ্চলের প্রচলিত ভাষায় কুরআন অবতীর্ণ হয়েছিল?আইয়ামে জাহেলিয়া কাকে বলে?আইয়ামে জাহেলিয়ার আরবদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?জাহেলী যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা কী করতো?প্রাক ইসলামী যুগকে কী বলা হয়?বিশ্বনবী (স)-এর আগমনের উদ্দেশ্য কী ছিল?জাহেলী যুগে নারীর স্থান কেমন ছিল?ইসলাম-পূর্ব যুগকে কী বলে?জাহেলী আরবদের প্রধান মূর্তিগুলো কী কী?আইয়ামে জাহেলিয়ার আরবদের ধর্মীয় অবস্থা কিরূপ ছিল?আইয়ামে জাহেলিয়ার আরবদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?ইসলামপূর্ব যুগে আরব পেশাজীবীদের শ্রেণিবিভাগগুলো কী?জাহেলী যুগে আরবদের সাংস্কৃতিক অবস্থা কিরূপ ছিল?সাবউ মুয়াল্লাকাত কী?আরবরা মূলত নিষ্ঠুর ও কলহপ্রিয়"- ব্যাখ্যা কর। আরবের জাহেলী যুগকে অন্ধকার যুগ বলা হতো কেন? কুরআন আরবি ভাষায় নাযিল হওয়ার কারণ ব্যাখ্যা কর।হারবুল ফুজ্জার ও হিলফুল ফুযুল এ দুটির সাথে মহানবীর সম্পৃক্ততা কিরূপ ছিল? বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য আরবের অধিবাসীদেরকে গভীরভাবে প্রভাবিত করেছিল কেন?আরব ভূখণ্ডের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য উল্লেখ কর।হেজাজকে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয় কেন? বুঝিয়ে লেখ।উত্তর ইসলামের প্রাণকেন্দ্র বলতে কী বোঝায়?তায়েফ কী কারণে প্রসিদ্ধ ছিল?ইয়েমেন কী জন্য প্রসিদ্ধ ছিল?আরব অধিবাসীদের ওপর মরু অঞ্চলের প্রভাব বর্ণনা কর।আরব দেশকে জাযীরাতুল আরব বলা হয় কেন?উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন?আরবের আয়তন বর্ণনা কর।আরবের ভৌগোলিক অবস্থা তার অধিবাসীদের ওপর প্রভাব বিস্তার করেছে এটি কিভাবে বোঝা যায়?মরুবাসী যাযাবরদের জীবনযাত্রা কেমন ছিল? বর্ণনা কর।আরবরা মরুবাসী ও বেদুইন- বক্তব্য যথার্থ নয় কেন?যাযাবর কারা? বুঝিয়ে লেখ।মিসরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?মিসরে কিভাবে রাজবংশের উত্থান ঘটে?কে এবং কেন সুমেরীয় আইন প্রণয়ন করেন?রোমকে সাত পর্বতের নগরী বলা হয় কেন? ব্যাখ্যা কর।হারবুল ফুজ্জারে সাথে হিলফুল ফুযুল গঠনের কী সম্পর্ক ছিল?আরবের জাহেলী যুগের অনেক কুপ্রথা বর্তমান আধুনিক জাহেলিয়াতের যুগেও বিদ্যমান"- প্রমাণ কর।জাহেলী যুগে নারীদের অবস্থা কেমন ছিল বুঝিয়ে লেখ।আরবদের ধর্মীয় অবস্থা খুবই নাজুক ছিল- ব্যাখ্যা কর।আইয়ামে জাহেলিয়া যুগ বলতে কী বোঝ?'সাবউ মুয়াল্লাকাত' বলতে কী বোঝায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ