- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আরব ভূখণ্ডের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য উল্লেখ কর।
প্রাকৃতিক গঠন শিলার বিচারে আরব ভূমিকে তিন ভাগে ভাগ করা হয়। যথা- শ্বেত ও লোহিত বালুকাময় এক নমনীয় মরু এলাকা। আন নুফুদ হতে দক্ষিণে হাযরামাউত এবং পশ্চিমে ইয়েমেন থেকে ওমান পর্যন্ত লাল বালুময় এলাকা। পশ্চিম উপকূল ও উত্তরের লাভাময় এলাকা। আরবের আবহাওয়া অত্যধিক শুষ্ক। প্রায় সমগ্র ভূখণ্ডে প্রবাহিত হয় লু-হাওয়া। দীর্ঘদিন বৃষ্টিহীন থাকে আরব। আবার আকস্মিকভাবে শিলাসহ প্রবল বর্ষণ হয়ে থাকে। রাতে প্রচণ্ড শীত আর দিনে প্রখর তাপমাত্রা এর বিস্ময়কর ব্যাপার। প্রায় সমগ্র আরব বালুময় অনুর্বর মরুভূমি। তবে হেজাজ, নজদ, ইয়েমেন, হাযরামাউত, ওমান প্রভৃতি এলাকার অংশবিশেষ অপেক্ষাকৃত উর্বর। এসব এলাকা ঘনবসতিপূর্ণ ও কৃষিকাজের উপযুক্ত। আরবে উল্লেখযোগ্য পরিমাণে কোনো কৃষিকাজ হয় না। ওমান ও ইয়েমেন এলাকায় কিছু ধান, গম, যব ইত্যাদি খাদ্যশস্য এবং তরমুজ, আপেল, ডালিম ইত্যাদি ফলের চাষ হয়। গঠনগতভাবে আরব ভূখণ্ড বিশ্বের প্রাচীন শিলা। এর আবহাওয়া শুষ্ক, কিয়দংশ উর্বরভূমি। বৈচিত্র্যময় পশুপ্রাণী রয়েছে। আরব ভূখণ্ড খনিজ সম্পদে সমৃদ্ধ।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

