- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উত্তর ইসলামের প্রাণকেন্দ্র বলতে কী বোঝায়?
ইসলাম ধর্মের যাবতীয় কার্য পবিত্র আরবভূমি হতে পরিচালিত হয়। হযরত আদম (আ), ইবরাহীম ইবরাহীম (আ), হযরত মুহাম্মদ (স)সহ অসংখ্য নবী রাসূল এ ভূখণ্ডে পদার্পণ করেছেন। এখানে রয়েছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নিদর্শনাবলি। ইসলাম মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবনব্যবস্থা। যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ায় আগমন করে মানবজাতিকে সত্যের দিশা দিয়েছেন, যাদের অধিকাংশের আগমন ঘটে আরব ভূখণ্ডে। আদিমানব হযরত আদম (আ), সর্বশেষ মহামানব হযরত মুহাম্মদ (স)সহ অনেকে এ পবিত্র ভূমিতে তাঁদের নবুয়তী মিশন পরিচালনা করেছেন। মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ)-এর স্মৃতি বিজড়িত পুণ্যভূমি মক্কা নগরী। পবিত্র কাবা শরীফ এখানে অবস্থিত। আল্লাহ তায়ালা কাবা ঘরের প্রাচীনত্ব ও তার বরকতময়তার কথা উল্লেখ করে সেটির প্রতি সামর্থ্যবান মুসলমানদেরকে হজ্জ পালনের হুকুম দিয়েছেন। মসজিদে হারাম, মসজিদে কুবা ও মসজিদে নববী আরব ভূখণ্ডে অবস্থিত। সুতরাং বলা যায়, আরবভূমিই ইসলামের প্রাণকেন্দ্র। ইসলাম ধর্মের যাবতীয় কার্য পবিত্র আরবভূমি হতে পরিচালিত হয়। হযরত আদম (আ), ইবরাহীম (আ), হযরত মুহাম্মদ (স)সহ অসংখ্য নবী রাসূল এ ভূখণ্ডে পদার্পণ করেছেন। এখানে রয়েছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নিদর্শনাবলি।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

