- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মরুবাসী যাযাবরদের জীবনযাত্রা কেমন ছিল? বর্ণনা কর।
আরব অধিবাসীদের অধিকাংশই স্বাধীনচেতা, বেপরোয়া ও দুর্ধর্ষ মরুবাসী বেদুইন। সমাজের ধরাবাঁধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবনধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াতো। তারা তৃণের সন্ধানে এক পশুচারণ হতে অন্য পশুচারণে গমন করতো। তাদের গৃহ হচ্ছে তাঁবু, আহার্য উটের মাংস, পানীয় উট ও ছাগলের দুগ্ধ, প্রধান জীবিকা লুটতরাজ। শহরবাসী ও বেদুইনের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। মরুভূমির নিরবচ্ছিন্ন শুষ্কতা ও একঘেঁয়েমি দুরন্ত আরব বেদুইনদের শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে অপরিসীম প্রভাব বিস্তার করে। প্রগতি ও পরিবর্তনকে উপেক্ষা করে তারা পূর্বপুরুষদের রীতিনীতি ও জীবনযাত্রা প্রণালী মনেপ্রাণে অনুসরণ করে। ইতিহাসের গতিধারা, রাজ্যের উত্থান-পতন যাযাবর বেদুইনদের সাবলীল ও স্বাধীন জীবন পদ্ধতিকে ব্যাহত করতে পারেনি। পাদুকা ব্যবহারে তারা অভ্যস্ত নয়। দুরন্ত যাযাবর বেদুইনদের নিকট মরুভূমিই প্রধান বাসস্থান। আরব অধিবাসীদের অধিকাংশই স্বাধীনচেতা, বেপরোয়া ও দুর্ধর্ষ বেদুইন। সমাজের ধরাবাঁধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবনধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াত।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

