- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আরব অধিবাসীদের ওপর মরু অঞ্চলের প্রভাব বর্ণনা কর।
আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ তার অধিবাসীদেরকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আরব ভূখণ্ডের বৃষ্টিপাতহীন শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, বালুকাময় ধূ-ধূ মরুভূমি প্রভৃতি প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সাথে সংগ্রাম করে মরুবাসী বেদুইনরা একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসী ও সৈনিক জাতিতে পরিণত হয়েছে, অপরদিকে তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু ও পরিশ্রমী হয়েছে। পশুচারণ ও পশুপালন তাদের প্রধান পেশা হলেও খাদ্যের অভাব হলে তারা পণ্যবাহী কাফেলায় হামলা চালাতো কিংবা পার্শ্ববর্তী এলাকায় লুটতরাজ করতো।ভৌগোলিক প্রভাবের কারণে শহরবাসী ও মরুবাসীর মধ্যে আত্মসচেতনতাবোধ ও কাব্যিক চেতনার উন্মেষ ঘটে। তারা অতিমাত্রায় কাব্যের প্রতি অনুরক্ত ছিল। আরবের প্রতিকূল ভৌগোলিক পরিবেশে বসবাসের ফলে তারা যেমন রুক্ষ, দুঃসাহসী ও সৈনিক জাতিতে পরিণত হয়েছে, তেমানি তারা ধৈর্যশীল, সহিষ্ণু ও পরিশ্রমী হয়েছে।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

