- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
'সাবউ মুয়াল্লাকাত' বলতে কী বোঝায়?
'সাহিত্যজগতে সাবউ মুয়াল্লাকাত' সর্বকালের একটি উন্নত কবিতা সমগ্র। প্রাচীন আরবের কবিরা মক্কার অদূরে উকাযের বার্ষিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। উকাযের বার্ষিক সাহিত্য সম্মেলনে পঠিত সাতটি ঝুলন্ত কবিতাকে সাবউ মুয়াল্লাকাত বলা হয়। ঐতিহাসিক হিয়ি উকাযের মেলাকে আরবের Academic franchise বলে আখ্যায়িত করেন। তখনকার যুগের কবিদের মধ্যে যশস্বী ছিলেন উক্ত সাতটি ঝুলন্ত গীতিকাব্যের রচয়িতাগণ। সোনালি হরফে লিপিবদ্ধ এ সাতটি কাব্য রচনা করেন আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে শাদদাদ, ইমরুল কায়েস, তারাফা ইবনে আবদ, হারিস ইবনে হিপ্লযা ও যুহাইর ইবনে আবি সালমা। এদের মধ্যে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন ইমরুল কায়েস। তিনি প্রাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন। ইউরোপীয় সমালোচকগণও তার উৎকৃষ্ট শব্দচয়ন, সাবলীল রচনাশৈলী, চমকপ্রদ স্বচ্ছ লহরীতে মুগ্ধ হয়ে তাঁকে আরবের শেক্সপিয়ার বলে আখ্যায়িত করেন। আরবি ভাষার এরূপ সমৃদ্ধি সাধনে হিষ্টি মন্তব্য করেন, "ইসলামের জয় অনেকাংশে একটি ভাষার জয়, আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে একটি ধর্মগ্রন্থের জয়।" মক্কার অদূরে উকাযের বার্ষিক সাহিত্য সম্মেলনে পঠিত সাতটি ঝুলন্ত কবিতার নাম সাবউ মুয়াল্লাকাত। তখনকার যুগের কবিদের মধ্যে যশস্বী ছিলেন উক্ত সাতটি ঝুলন্ত গীতিকাব্যের রচয়িতাগণ। এদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইমরুল কায়েস।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

