• হোম
  • একাডেমি
  • মাদরাসা
  • নবম-দশম শ্রেণি
  • প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মহানবি (সা.)-এর প্রতি কুরআন নাযিলের পদ্ধতি

পবিত্র কুরআন ও হাদীসের ভাষ্যানুযায়ী জানা যায় যে, কুরআন মাজিদ হযরত জিবরাইল আমীন (আ) এর মাধ্যমে মহানবি (সা.)-এর কাছে অবতীর্ণ হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন- 'এই কুরআন তো বিশ্ব প্রভুর নিকট থেকে অবতীর্ণ। বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছেন '(সুরা: শুআরা ১৯২-৯৩)। আল্লাহ পাক আরো বলেন- 'রুকুল কুদ্দুস তথা পবিত্র আত্মা ফেরেশতা জিবরাইল (আ) হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রভুর নিকট হতে সঠিকভাবে এটা আনয়ন করেছেন।' (সুরা নাহল: ১০২)

প্রথম পর্যায়ে 'লাওহে মাহফুজ' থেকে সম্পূর্ণ কুরআন মজিদ একই সাথে নাফিল হল রমযান মাসের কদর রজনীতে পৃথিবী সংলগ্ন আসমানে তথা বাইতুল ইয্যাতে। এ মর্মে আল্লাহ বলেন- 'নিশ্চয়ই আমি কুরআনকে কদর রজনীতে নাযিল করেছি।' (সূরা কদর: ১)। মহানবি স্বয়ং বলেন- 'লাওহে মাহফুজ হতে কুরআন মজিদকে প্রথমে পৃথিবীর আকাশে বাইতুল ইযযাতে রাখা হয়।' হযরত ইবনে আব্বাস (রা) বলেন- 'ফসর রজনীতে সম্পূর্ণ কুরআন পৃথিবীর আকাশে এক সঙ্গে অবতীর্ণ হয়।' অতঃপর প্রয়োজনের প্রেক্ষাপটে তথা হতে ফেরেশতা জিবরাইল (আ)-এর মারফতে প্রকাশ্যে ওহি যোগে মহানবি (সা.)-এর প্রতি দুনিয়াতে অবতীর্ণ হয়। নবি জীবনের সুদীর্ঘ ২৩ বছরে মানব জাতির প্রয়োজনের তাকীদে অবস্থার ও ঘটনার পরিপ্রেক্ষিতে কুরআনের আয়াত ও সূরা পর্যায়ক্রমিকভাবে অবর্তীর্ণ হয়। এটা অন্যান্য আসমানী কিতাবের মতো এক সঙ্গে সম্পূর্ণ নাযিল না হওয়ার তাৎপর্যও রয়েছে।

সর্বপ্রথম ৬১০ খ্রিষ্টাব্দে নবি কারিম (সা.)-এর ৪০ বছর বয়সে 'জাবালুন নূর' এর হেরা গুহায় লাইলাতুল কদর রজনীতে' সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত অবতীর্ণ হয়। তখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন।

তারপর প্রায় ২৩ বছর পবিত্র কুরআনের সূরা ও আয়াতসমূহ খড়াকারে নাযিল হতে থাকে। অবস্থা, প্রয়োজন ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মহানবি (সা)-এর ২৩ বছর নবুয়তি জীবনে কুরআন অবতরণ হতে থাকে। প্রথম দিকে আল্লাহর অস্তিত্ব, তাঁর একত্ববাদ, পরকালের নিশ্চয়তা ইত্যাদি বিষয়ক সূরা অবতীর্ণ হয়। অবশেষে হিজরতের পরে অবর্তীর্ণ সূরা গুলোতে সামাজিক, নৈতিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন-কানুন ইত্যাদি ক্রমে ক্রমে নাযিল হয়েছিল। অবশেষে একাদশ হিজরির শেষ লগ্নে বিদায় হজ্জের সময় আরাফাতের ময়দানে সূরা মায়িদার এ আয়াত নাযিলের মাধ্যমে কুরআন নাযিল সমাপ্ত হয়।

'আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধানের পরিপূর্ণতা দান করলাম। তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। আর তোমাদের জন্য ইসলামকে জীবনব্যবস্থারূপে মনোনীত করলাম'। (সুরা মায়িদা: ৩)

ইসলাম পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হওয়ার কারণে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ও পরিস্থিতির প্রেক্ষিতে কুরআন খণ্ডাকারে সুদীর্ঘ ২৩ বছর ব্যাপী পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছিল। কেননা ঐশীবাণী কুরআনকে আয়ত্ব করা, বিভিন্ন লোকের প্রশ্নের জবাব, উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা, কুরআনের প্রতিটি নির্দেশের উপর আমল করার সুবিধার্থে এবং সর্বোপরি কুরআনের যথাযথ মর্ম অনুধাবন করা সহজ নয়, সে কারণেই কুরআন দীর্ঘ তেইশ বছরে পর্যায়ক্রমে খণ্ডাকারে অবর্তীর্ণ হয়। আর তা সাথে সাথে যথাস্থানে লিপিবদ্ধ করে রাখা হয়। মহানবি (সা) সে আলোকে সমাজ বির্নিমাণ করেন এবং কুরআনের সকল বিধি-বিধান বাস্তবায়ন করেন।

এই কুরআনে ১১৪ টি সূরা, ৬২৩৬ টি আয়াত, ৭৭,৯৩৪ টি শব্দ এবং ৩,২৩,৬২১ টি অক্ষর আছে। মক্কায় ৯২ টি সূরা এবং মদিনায় ২২ টি সূরা অবর্তীর্ণ হয়। কুরআন শরীফ তার ভাব, ভাষা, অলংকার, উপমা, উৎপ্রেক্ষা, ছন্দ-মূর্ছনা, রচনা শৈলী, বিষয়বস্তুর অভিনব গ্রন্থনা, বাক্যের অনুপম বিন্যাস-দ্যোতনা সব ঘিরে এক অতুলনীয় ও অনুপম শাশ্বত কিভাব।

প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন

প্রাক-ইসলামি আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমাপ্রাচীন আরবের ভূ-প্রকৃতিভূ-প্রকৃতি অনুসারে আরবের অধিবাসীঅধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাবপ্রাচীন সভ্যতাসমূহমিসরীয় সভ্যতামেসোপটেমীয় সভ্যতাহিব্রু সভ্যতাপারসিক (সাসানীয়) সভ্যতাগ্রিক সভ্যতারোমান সভ্যতাআইয়ামে জাহেলিয়ার পরিচয়জাহেলিয়া যুগের রাজনৈতিক অবস্থাজাহেলিয়া যুগের সামাজিক ও নৈতিক অবস্থাজাহেলিয়া যুগের ধর্মীয় অবস্থাজাহেলিয়া যুগের অর্থনেতিক অবস্থাজাহেলিয়া যুগের সাংস্কৃতিক অবস্থা হযরত মুহাম্মাদ (সা.) এর মাক্কিজীবন (৫৭০-৬২২ খ্রিষ্টাব্দ)মহানবি (সা)-এর বংশ পরিচিতিহযরত মুহাম্মাদ (সা.)-এর জন্ম ও প্রাথমিক জীবনহিলফ-উল-ফুজুলহযরত মুহাম্মাদ (সা.)-এর বিবাহহাজরে আসওয়াদ স্থাপনওহি নাযিলপবিত্র কুরআন অবতরণমহানবি (সা.)-এর প্রতি কুরআন নাযিলের পদ্ধতিপ্রকাশ্যে ইসলাম প্রচারকুরাইশদের বিরোধীতার কারণআবিসিনিয়ায় হিজরতের গুরুত্বকুরাইশদের বয়কটআমুল হুযন বা দুঃখের বছরহযরত মুহাম্মাদ (সা.) এর তায়েফ গমনহযরত মুহাম্মাদ (সা.) এর মিরাজ শরীফ গমনমদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচারআকাবার প্রথম শপথআকাবার দ্বিতীয় শপথআকাবার তৃতীয় শপথহযরত মুহাম্মাদ (সা.) কে হত্যার ষড়যন্ত্রহিজরতের কারণহিজরতের গুরুত্বআরব জাতি কোন মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত?আরবদের রাষ্ট্রীয় জীবনের মূল ভিত্তি কী?উত্তর আরব গোত্র সাধারণভাবে কী নামে অভিহিত হতো?উত্তর আরব গোত্রের জীবনযাপনের ধরন কী ছিল?বর্তমান আরব ভূখণ্ডের প্রধান অধিবাসী কারা?'আইয়ামে জাহেলিয়া' অর্থ কী?আইয়ামে জাহেলিয়ার ব্যাপ্তিকাল কত?হযরত মুহাম্মদ (স) কত খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন?কত বছর বয়সে নবী করীম (স) নবুয়তপ্রাপ্ত হন?'হিলফুল ফুযুল' সংগঠনটি ইতিহাসে কী নামে পরিচিত?কাদের নিয়ে মহানবী (স) হিলফুল ফুযূল গঠন করেন?আরবের আয়তন কত?ভৌগোলিক দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে?আরবের উর্বর অঞ্চল কী কী প্রদেশে বিভক্ত ছিল?রাসূল (স)-এর স্মৃতি বিজড়িত হেজাজ প্রদেশের তিনটি শহরের নাম কী?জাযীরাতুল আরব কী?আরব ভূখণ্ডের কত অংশ মরুময়?পবিত্র কুরআনে মক্কা নগরীকে কী বলা হয়েছে?মক্কা নগরীর আরেক নাম কী?আরবের ভৌগোলিক অবস্থা কী?আরবের ভৌগোলিক সীমারেখা বর্ণনা কর।মুসলমানগণ সর্বপ্রথম কোথায় ও কত সনে হিজরত করেন?তাবুক কোথায় অবস্থিত?ভূ-প্রকৃতি অনুসারে আরবের অধিবাসীরা কয় শ্রেণিতে বিভক্ত ছিল?পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কোনটি?আরবের উত্তরাংশে রয়েছে কোন অঞ্চল?আদ-দাহনাকে সাধারণত কী নামে অভিহিত করা হয়?আরবদের প্রধান খাদ্য কী?'আরব' শব্দের অর্থ কি?الأبهر শব্দটি কোন ভাষার শব্দ? الأبهر শব্দের অর্থ কী?পাশ্চাত্য অঞ্চলের লোকেরা আরবীয়দের কী হিসেবে অভিহিত করতো?'সারাসিনি' শব্দের অর্থ কী?মরুবাসী যাযাবরগণ কী নামে পরিচিত?ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসীদের শ্রেণিবিভাগ দেখাও।মানবসভ্যতার বিকাশ কিভাবে লাভ করে?পৃথিবীর প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো কোথায় বিদ্যমান? সভ্যতার উন্মেষের প্রধান কারণগুলো কী?যে কোনো পাঁচটি প্রাচীন সভ্যতার নাম লেখ।মিসরীয় সভ্যতা কখন গড়ে উঠেছিল?বছরের কোন কোন মাসে নীল নদের উভয় তীর প্লাবিত হয়?মেসোপটেমীয় সভ্যতায় কী কী সভ্যতা রয়েছে?সুমেরীয়রা কোথাকার অধিবাসী?রোমানদের অবদান কী কী ভাগে বিভক্ত?রোম নগরী প্রতিষ্ঠার সময়কাল কত?কে এবং কখন হীরা অধিকার করেন?কোন অঞ্চলের প্রচলিত ভাষায় কুরআন অবতীর্ণ হয়েছিল?আইয়ামে জাহেলিয়া কাকে বলে?আইয়ামে জাহেলিয়ার আরবদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?জাহেলী যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা কী করতো?প্রাক ইসলামী যুগকে কী বলা হয়?বিশ্বনবী (স)-এর আগমনের উদ্দেশ্য কী ছিল?জাহেলী যুগে নারীর স্থান কেমন ছিল?ইসলাম-পূর্ব যুগকে কী বলে?জাহেলী আরবদের প্রধান মূর্তিগুলো কী কী?আইয়ামে জাহেলিয়ার আরবদের ধর্মীয় অবস্থা কিরূপ ছিল?আইয়ামে জাহেলিয়ার আরবদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?ইসলামপূর্ব যুগে আরব পেশাজীবীদের শ্রেণিবিভাগগুলো কী?জাহেলী যুগে আরবদের সাংস্কৃতিক অবস্থা কিরূপ ছিল?সাবউ মুয়াল্লাকাত কী?আরবরা মূলত নিষ্ঠুর ও কলহপ্রিয়"- ব্যাখ্যা কর। আরবের জাহেলী যুগকে অন্ধকার যুগ বলা হতো কেন? কুরআন আরবি ভাষায় নাযিল হওয়ার কারণ ব্যাখ্যা কর।হারবুল ফুজ্জার ও হিলফুল ফুযুল এ দুটির সাথে মহানবীর সম্পৃক্ততা কিরূপ ছিল? বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য আরবের অধিবাসীদেরকে গভীরভাবে প্রভাবিত করেছিল কেন?আরব ভূখণ্ডের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য উল্লেখ কর।হেজাজকে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয় কেন? বুঝিয়ে লেখ।উত্তর ইসলামের প্রাণকেন্দ্র বলতে কী বোঝায়?তায়েফ কী কারণে প্রসিদ্ধ ছিল?ইয়েমেন কী জন্য প্রসিদ্ধ ছিল?আরব অধিবাসীদের ওপর মরু অঞ্চলের প্রভাব বর্ণনা কর।আরব দেশকে জাযীরাতুল আরব বলা হয় কেন?উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন?আরবের আয়তন বর্ণনা কর।আরবের ভৌগোলিক অবস্থা তার অধিবাসীদের ওপর প্রভাব বিস্তার করেছে এটি কিভাবে বোঝা যায়?মরুবাসী যাযাবরদের জীবনযাত্রা কেমন ছিল? বর্ণনা কর।আরবরা মরুবাসী ও বেদুইন- বক্তব্য যথার্থ নয় কেন?যাযাবর কারা? বুঝিয়ে লেখ।মিসরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?মিসরে কিভাবে রাজবংশের উত্থান ঘটে?কে এবং কেন সুমেরীয় আইন প্রণয়ন করেন?রোমকে সাত পর্বতের নগরী বলা হয় কেন? ব্যাখ্যা কর।হারবুল ফুজ্জারে সাথে হিলফুল ফুযুল গঠনের কী সম্পর্ক ছিল?আরবের জাহেলী যুগের অনেক কুপ্রথা বর্তমান আধুনিক জাহেলিয়াতের যুগেও বিদ্যমান"- প্রমাণ কর।জাহেলী যুগে নারীদের অবস্থা কেমন ছিল বুঝিয়ে লেখ।আরবদের ধর্মীয় অবস্থা খুবই নাজুক ছিল- ব্যাখ্যা কর।আইয়ামে জাহেলিয়া যুগ বলতে কী বোঝ?'সাবউ মুয়াল্লাকাত' বলতে কী বোঝায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

মহানবি (সা.)-এর প্রতি কুরআন নাযিলের পদ্ধতি | ইসলামের ইতিহাস - Uddoyon | Uddoyon