• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অনুচ্ছেদ
অনুচ্ছেদ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাদুঘর

জাদুঘর বলতে এমন স্থাপনা বা প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে সভ্যতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংরক্ষণ করা হয়। অতীত কালের গুরুত্বপূর্ণ পুরাকীর্তি ভবিষ্যৎ প্রজন্মের নিকট তুলে ধরার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন করাই জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল। বর্তমান বিশ্বের বিখ্যাত জাদুঘরগুলোর মধ্যে ফ্রান্সের ল্যুভর ও গিমে মিউজিয়াম, ব্রিটেনের ব্রিটিশ মিউজিয়াম, ইতালির উপিজি মিউজিয়াম, রাশিয়ার হার্মিটেজ মিউজিয়াম উল্লেখযোগ্য। ঢাকার শাহবাগে বাংলাদেশের সবচেয়ে বড়ো জাদুঘর অবস্থিত। এর নাম বাংলাদেশ জাতীয় জাদুঘর। সুদূর অতীত থেকে নিকট অতীত পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রায় সব ধরনের পুরাকীর্তি এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশে আরো কয়েকটি উল্লেখযোগ্য জাদুঘরের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর, চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর, নারায়ণগঞ্জে বাংলাদেশ লোকশিল্প জাদুঘর ইত্যাদি। জাদুঘরের পুরাকীর্তিসমূহ নিয়মিত প্রদর্শনের ব্যবস্থা থাকে। যে জাতির ঐতিহ্য যতো সমৃদ্ধ, সে জাতির জাদুঘরও ততো সমৃদ্ধ।

জাদুঘর

জাদুঘর বা সংগ্রহশালা বলতে এমন একটি ভবন বা প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর সংগ্রহ সংরক্ষিত থাকে। এটি একটি দেশের ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে থাকে। পৃথিবীর সব দেশেই তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। জাদুঘরে সেই সব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনসংগ্রামের ঐতিহাসিক নিদর্শনসমূহ সংগৃহীত থাকে। পৃথিবীতে এমন অনেক জাদুঘর আছে, যেসব জাদুঘর তাদের সংগৃহীত নিদর্শনের সমৃদ্ধি ও বৈচিত্র্যের কারণে পৃথিবীব্যাপ প্রসিদ্ধ। যেমন ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম। এটি ১২০০ খ্রিস্টাব্দে নির্মিত হয়। এখানে গ্রিক, মিশরীয়, রোমান ও প্রাচ্যদেশীয় অসংখ্য শিল্প নিদর্শন রয়েছে। এর পাশাপাশি সংরক্ষিত রয়েছে মধ্যযুগ, রেনেসাঁস ও আধুনিককালের বহু বিখ্যাত শিল্পী ও ভাস্করের শিল্প ও ভাস্কর্য। লিওনার্দে দা ভিঞ্চির 'মোনালিসা' ল্যুভর মিউজিয়ামেই সংরক্ষিত আছে। বর্তমানে বাংলাদেশে ৮০টিরও বেশি জাদুঘর রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো রাজশাহীর 'বরেন্দ্র জাদুঘর'। এটি ১৯১০ সালে প্রতিষ্ঠা করা হয়। শাহবাগে অবস্থিত আমাদের জাতীয় জাদুঘরটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠা কর হয়। এছাড়া সারা দেশের বিভিন্ন প্রান্তে বৈচিত্র্যময় নিদর্শন নিয়ে গড়ে উঠেছে অনেক জাদুঘর। জাদুঘর বর্তমানের সঙ্গে অতীতের যোগসূত্র স্থাপন করে। জাদুঘরের মাধ্যমে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারি। একটি জাতির ঐতিহ্য সন্ধানে জাদুঘরের মতো সহায়ক আর কিছু নেই। এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষে যেমন বিশ্বের খবর লিপিবদ্ধ থাকে তেমনি জাদুঘরে অতীত যেন জীবন্ত হয়ে দর্শকের কাছে ধরা দেয়। আর তাই জাতীয় জীবনে জাদুঘরের প্রয়োজন সীমাহীন। এটি কোনো জাতির শিকড় অনুসন্ধানে সাহায্য করে।

অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহিদ দিবস বা একুশে ফেব্রুয়ারিবিশ্ববিদ্যালয়বৈশাখী মেলাবইমেলাজাদুঘরসুন্দরবনরেলগাড়িস্বাধীনতা দিবসজাতীয় পতাকাজাতীয় সংগীতকম্পিউটারমোবাইল ফোনপদ্মা নদীজন্মদিনের সন্ধ্যাজুলাই বিপ্লব: ২০২৪শিষ্টাচারসাম্প্রদায়িক সম্প্রীতিশীতের সকালদ্রব্যমূল্য বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনঅতিথি পাখি বা পরিযায়ী পাখি ইন্টারনেটকর্তব্যনিষ্ঠাকৃষি উদ্যোক্তাখাদ্যে ভেজালগ্রন্থাগারডিজিটাল বাংলাদেশডেঙ্গুজ্বর বা ডেঙ্গু: সতর্কতা ও প্রতিরোধতথ্য-প্রযুক্তিনারীশিক্ষানিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধপরিবেশ দূষণবই পড়াবই পড়ার আনন্দবাংলা নববর্ষ বা পয়লা বৈশাখবাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধবিজয় দিবসবৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষরোপণবুদ্ধিজীবী হত্যাশিশুশ্রমশীতের একটি সকালশৈশবস্মৃতিসত্যবাদিতাযানজটযৌতুকপ্রথারাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ