- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অনুচ্ছেদ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শীতের একটি সকাল
শীতের একটি সকাল
পৌষ-মাঘ মাসে কুয়াশার চাদর গায়ে শীতের আগমন ঘটে। শহুরে পরিবেশের চেয়ে গ্রামীণ পরিবেশে শীতের আমেজ বেশি উপভোগ করা যায়। এ কারণেই এক শীতের ছুটিতে মা-বাবা, বড়ো বোন ও আমি দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ভোরে ওঠার অভ্যাস না থাকলেও দাদির ডাকে ঘুম ভাঙল শীতের পিঠা খাওয়ার জন্য। ঠান্ডা বাতাসের শুদ্ধ স্পর্শে শীতের তীব্রতা বুঝতে পারলাম। গায়ে চাদর জড়িয়ে উঠানে নেমে দেখলাম ঘন কুয়াশা চারদিকে। আর এর মাঝেই চাচি আর, দাদি মিলে ভাপাপিঠা তৈরি করছেন। চাচা গ্লাস ভর্তি খেজুরের রস খেতে দিলেন যা খেয়ে আমার শীত আরও বেড়ে গেল। পুকুরের দিকে তাকিয়ে মনে হলো যেন ধোঁয়া উঠছে। গ্রামের কৃষকেরা এই তীব্র শীতেও লাঙল কাঁধে গোরু নিয়ে মাঠে যাচ্ছে। পূর্বদিকে রং ছড়িয়ে সূর্য উঠছে। সেই সূর্যের আলো শিশির ভেজা ঘাসে পড়ে মুক্তার মতো মনে হচ্ছিল। আস্তে আস্তে উঠানের একপাশেও রোদ পড়ল, সেখানে দাদি পাটি বিছিয়ে খেজুর রসের পায়েস খেতে দিলেন। শহুরে পরিবেশে শীতের সকাল বোঝা না গেলেও গ্রামে এসে শীতের সকালে সুখকর অনুভূতির পরশ পেলাম।
অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

