• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অনুচ্ছেদ
অনুচ্ছেদ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

শিষ্টাচার

শিষ্টাচার

জীবসভা থেকে মানবসত্তায় উত্তরণে মানুষের জীবনে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিষ্টাচার। এই শিষ্টাচারের মাধ্যমেই মানুষ প্রকৃত মানুষ হয়ে। ওঠে। শিষ্টাচার ও সৌজন্য মানবজীবনের অপরিহার্য গুণাবলির মধ্যে অন্যতম। সাধারণত, শিষ্টাচার হলো এক ধরনের চারিত্রিক গুণ, যা ব্যক্তিকে স্থান-কাল-পাত্রভেদে আচার-ব্যবহারে করে তোলে শিষ্ট, ভদ্র ও মার্জিত। ব্যক্তির এই শিষ্টাচার প্রকাশ পায় তার সামগ্রিক আচরণে, প্রাত্যহিক অতি ক্ষুদ্র কাজ থেকে শুরু করে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে। শিষ্টাচারী ব্যক্তির ভাষা, আচরণ, চলনভঙ্গি সবকিছুই কোমল ও মাধুর্যপূর্ণ। তার মেজাজ ধীর-স্থির, সে অপরের প্রতি সহানুভূতিশীল। সে রূঢ়, কর্কশ, হঠকারী, লোভী ইত্যাদি কদর্য গুণসমৃদ্ধ ব্যক্তির সাহচর্য এড়িয়ে চলে। শিষ্টাচার মানুষের সহজাত গুণ নয়; জন্ম ও পৈতৃক সূত্রে এই গুণ লাভ করা যায় না। একে অর্জন করতে হয় প্রচুর অধ্যয়ন, বিচিত্র অভিজ্ঞতা, সজাগ অনুভূতি ইত্যাদির মাধ্যমে। সুন্দরের পূজা তথা সৌন্দর্যবোধও ব্যক্তিকে শিষ্টাচারী করে তোলে। এক্ষেত্রে, ছাত্রজীবন হচ্ছে শিষ্টাচারের সাধনার সবচেয়ে মোক্ষম সময়। এ সময় মানুষের হৃদয়বৃত্তিগুলো সচল থাকে নিত্য পাঠ্যাভ্যাসের ফলে। শিষ্টাচারী ব্যক্তি সমাজের প্রত্যেকের কাছ থেকে পেয়ে থাকে প্রচুর সম্মান। সবার সম্মান ও ভালোবাসা পেয়ে, নিজ চিত্তগত প্রাচুর্যের মাহাত্ম্যে শিষ্টাচারী ব্যক্তি জীবনপথে অমৃতের সন্ধান পেয়ে থাকে।

অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহিদ দিবস বা একুশে ফেব্রুয়ারিবিশ্ববিদ্যালয়বৈশাখী মেলাবইমেলাজাদুঘরসুন্দরবনরেলগাড়িস্বাধীনতা দিবসজাতীয় পতাকাজাতীয় সংগীতকম্পিউটারমোবাইল ফোনপদ্মা নদীজন্মদিনের সন্ধ্যাজুলাই বিপ্লব: ২০২৪শিষ্টাচারসাম্প্রদায়িক সম্প্রীতিশীতের সকালদ্রব্যমূল্য বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনঅতিথি পাখি বা পরিযায়ী পাখি ইন্টারনেটকর্তব্যনিষ্ঠাকৃষি উদ্যোক্তাখাদ্যে ভেজালগ্রন্থাগারডিজিটাল বাংলাদেশডেঙ্গুজ্বর বা ডেঙ্গু: সতর্কতা ও প্রতিরোধতথ্য-প্রযুক্তিনারীশিক্ষানিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধপরিবেশ দূষণবই পড়াবই পড়ার আনন্দবাংলা নববর্ষ বা পয়লা বৈশাখবাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধবিজয় দিবসবৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষরোপণবুদ্ধিজীবী হত্যাশিশুশ্রমশীতের একটি সকালশৈশবস্মৃতিসত্যবাদিতাযানজটযৌতুকপ্রথারাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ