- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অনুচ্ছেদ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ডিজিটাল বাংলাদেশ
ডিজিটাল বাংলাদেশ
ডিজিটাল বাংলাদেশ হচ্ছে এমন একটি রাষ্ট্র যার মুখ্য চালিকাশক্তি হবে ডিজিটাল প্রযুক্তি। 'ডিজিটাল বাংলাদেশ' বর্তমান সময়ে গণমাধ্যম, রাজনীতি, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের বহুল ব্যবহৃত ও বহুল প্রচলিত একটি শব্দ। ২০২১ সালে পালিত হয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই বাংলাদেশে এ সময়ের মধ্যে 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। উন্নত দেশসমূহের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এটি একটি সময়োচিত পদক্ষেপ। একটি দেশকে ডিজিটালে রূপান্তরের অর্থ হলো তাকে একটি 'ই-স্টেট' (e-state)-এ পরিবর্তন করা। অর্থাৎ দেশটির শাসনব্যবস্থা, শিক্ষা, বাণিজ্য, চিকিৎসা, কৃষি ইত্যাদি পরিচালনায় কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করা। সে লক্ষ্যে মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ই-লার্নিং, ই-গভর্নেন্স ইত্যাদির সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে হবে। ডিজিটাল প্রযুক্তির অন্যতম-অবদান হলো ইন্টারনেট। দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও গ্রামকে তথ্য-প্রযুক্তির মহাপ্রবাহের সঙ্গে যুক্ত করতে হবে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে এটি প্রতিষ্ঠার মাধ্যমে স্তরে স্তরে এর অনুন্নত জীবনধারাকে বদলে দিয়ে বাংলাদেশের সমাজকে একটি জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তর করা। তাই ডিজিটাল বাংলাদেশ নিশ্চয়তা দিবে দ্রুত ও কার্যকর তথ্য-প্রযুক্তি ব্যবহার করে একটি সুশাসিত সমাজব্যবস্থার। এক্ষেত্রে একটি শক্তিশালী তথ্য-প্রযুক্তি কাঠামো গড়ে তুলতে হবে। কম্পিউটার নেটওয়ার্ক কাঠামোর উন্নয়ন ও ইন্টারনেট ব্যবহারে প্রশিক্ষণ, ইংরেজি শিক্ষার উন্নয়ন, সমুদ্রের তলদেশে সাবমেরিন ক্যাবলের উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। তাই ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে গেলে আমাদের উন্নয়নের একটি বিজ্ঞানসম্মত নকশা তৈরি করতে হবে। এ স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রথমেই 'e-readiness' প্ল্যান তৈরি করে তথ্য-প্রযুক্তিতে পারদর্শী মানবশক্তি তৈরি করতে হবে। সর্বোপরি সরকারি, আধা-সরকারি ও বেসরকারি কাজে ইন্টারনেটের ব্যবহার করে স্বচ্ছতা আনা হলে তা বাংলাদেশকে ডিজিটাল পরিবেশ নির্মাণে সহযোগিতা করবে। নানা রকম প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও তথ্য-প্রযুক্তির এ যুগে আমরা নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে ছাপিয়ে সাফল্য অর্জন করব ও বাংলাদেশকে পরিপূর্ণ 'ডিজিটাল বাংলাদেশ'-এ পরিণত করবই করব।
অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

