- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অনুচ্ছেদ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মোবাইল ফোন
এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা যায় এমন ফোনকে বলে মোবাইল ফোন। মোবাইল ফোন আবিষ্কারের আগে দূরবর্তী কারো সঙ্গে কথা বলার জন্য ঘরের নির্দিষ্ট স্থানে টেলিফোন নামক যন্ত্র রাখতে হতো। এর সংক্ষিপ্ত নাম ফোন। বিভিন্ন বাড়ি বা অফিসে তারের মাধ্যমে ফোনগুলো যুক্ত থাকত। অন্যদিকে মোবাইল ফোন তারবিহীন প্রযুক্তি হওয়ায় এটি যেখানে খুশি সেখানে বহন করা যায়। মোবাইল ফোনকে কখনো সেলুলার ফোন, হ্যান্ড ফোন বা মুঠোফোন নামে অভিহিত করা হয়। মোবাইল ফোনে আজকাল কথা বলার পাশাপাশি আধুনিক কম্পিউটার প্রযুক্তির যাবতীয় সুবিধা ভোগ করা যায়। এই সুবিধা আছে যেসব মোবাইল ফোনে, সেগুলোকে বলে স্মার্ট ফোন। এই স্মার্ট ফোনে কথা বলা যায়, ক্ষুদে বার্তা আদান-প্রদান করা যায়, ই-মেইল করা যায়, বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৃথিবীর যাবতীয় তথ্যের সঙ্গে পরিচিত হওয়া যায়, গান শোনা যায়, নাটক দেখা যায়, রেডিও শোনা যায়, টিভি দেখা যায়। অপরাধী শনাক্ত করার কাজেও আজকাল মোবাইল ফোন গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালে। প্রায় ত্রিশ বছরের মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দশ কোটি ছাড়িয়ে গেছে।
মোবাইল ফোন
বিজ্ঞানের একটি অনবদ্য আবিষ্কার মোবাইল ফোন। এর আক্ষরিক অর্থ-ভ্রাম্যমাণ টেলিফোন। প্রচলিত টেলিফোনের চেয়ে এর সুবিধা অনেক বেশি। নেটওয়ার্ক থাকলে এটি যেকোনো স্থান থেকে ব্যবহার করা যায়। এই সম্প্রসারিত সুবিধাই মোবাইল বা মুঠোফোনের জনপ্রিয়তার অন্যতম কারণ। ১৯৯৬ সালের দিকে বাংলাদেশে মোবাইল ফোন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। আর ২০০১ সালের ১ আগস্ট চালু হয় মোবাইল ইন্টারনেট। প্রাথমিকভাবে ফিচার মোবাইল ফোনের ব্যবহার প্রচলিত থাকলেও সময়ের পরিক্রমায় সে জায়গা নেয় স্মার্টফোন। স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন, যা মোবাইল কম্পিউটিং প্ল্যাটফর্মের উপর প্রতিষ্ঠিত। বর্তমানে সর্বাধিক প্রচলিত স্মার্টফোন হলো- অ্যাপলের আইওএস (IOS), গুগলের অ্যান্ড্রয়েড, মাইক্রোসফটের উইন্ডোজ ইত্যাদি। আইফোন হচ্ছে অ্যাপল ইন কর্পোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইস্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। আর অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম। বর্তমানে প্রচুর টেলিকম কোম্পানি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর মোবাইল ফোন তৈরি করছে। স্মার্টফোনে কথা বলা ছাড়াও ই-মেইল, ওয়েব ব্রাউজিং, ক্যামেরা ও ভিডিও সুবিধা, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, মোবাইল ব্যাংকিংসহ নানাবিধ সুবিধা উপভোগ করা যায়। ২০১০ সালে ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজে এবং দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে টাকা 'পাঠানো যায়। তাছাড়া মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এবং টেলিমেডিসিন সেক গ্রহণ করা যায় সহজেই। মোবাইল ফোন সারা বিশ্বের মধ্যে সৃষ্টি করেছে একটি নৈকটোর সম্পর্ক। তাই এর সঠিক ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে।
অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

