• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অনুচ্ছেদ
অনুচ্ছেদ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জন্মদিনের সন্ধ্যা

প্রত্যেক মানুষের কাছে প্রিয় তার জন্মদিন। এই দিনের সন্ধ্যায় তার প্রিয়জনেরা যদি আয়োজন করে জন্মদিনের অনুষ্ঠান, তাহলে এর চেয়ে আনন্দের আর কী থাকে! জন্মদিনের সন্ধ্যায় আমন্ত্রিতরা যখন একে একে হাজির হয়, শুভেচ্ছা জানায়, স্মারক হিসেবে কিছু না কিছু উপহার হাতে তুলে দেয়, তখন তা মনকে খুশিতে ভরিয়ে দেয়। এক পর্যায়ে ফুঁ দিয়ে বাতি নিভিয়ে কেক কাটা হয়। জন্মদিনের গান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে ঘর। সকলের চোখেমুখে বয়ে যায় আনন্দের বন্যা। অধিকাংশ ক্ষেত্রে কেক কাটার পরে থাকে নৈশভোজ। নৈশভোজে থাকে ভালো ভালো খাবারের ব্যবস্থা। সবার জন্মদিনের সন্ধ্যা যে এমন আনন্দের সঙ্গে কাটে, তা নয়। যাদের প্রিয়জনেরা সচ্ছল নয়, তাদের জন্মদিনের সন্ধ্যা হয়তো কোনো রকম আয়োজন ছাড়াই শেষ হয়। তবে আয়োজন হোক বা না হোক, জন্মদিনের সন্ধ্যা মানে জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া আর নতুন একটা বছরের জন্য প্রস্তুত হওয়া।

জন্মদিনের সন্ধ্যা

জন্মদিন মানেই সবার কাছে বিশেষ একটি দিন। জন্মদিন শব্দটাই সবার কাছে একটা বিশেষ মুহূর্ত, আনন্দ ভাগাভাগির ক্যানভাস। জন্মদিনের সন্ধ্যাটা সবচেরে রোমাণ্যকর। সন্ধ্যা জীবনকে ফিরিয়ে আনে ঘরে। দিনের কর্মব্যস্ততা শেষ হতেই সন্ধ্যার আবির্ভাব। তবে 'জন্মদিনের সন্ধ্যা' বিষয়টা একদম ভিন্ন অর্থ বহন করে। এই সন্ধ্যা মানেই আনন্দঘন, উৎসবমুখর আর বর্ণিল সব আয়োজন। রঙিন বেলুন.. রংবেরঙের কাগজের নকশা আর ফুলের বাহার। সকলের ভিতর উৎসবের আমেজ এবং সুরের মূর্ছনায় মুখরিত থাকে চারপাশ। যাকে ঘিরে এই সন্ধ্যা রচিত, সেই মানুষটি থাকে সকল আগ্রহের মধ্যমণি। তার পদচারণে সন্ধ্যাটি হয়ে ওঠে আরও মনোরম। অতিথিদের শুভকামনা আর-উপহারে সেই মানুষটিও কৃতজ্ঞতায় আপ্লুত থাকে পুরোটা সময়। মূলত জন্মদিনের সন্ধ্যার আয়োজন শুরু হয় বেশ কয়েকদিন আগে থেকে; বিশেষ করে সকাল থেকেই সবার ব্যস্ততা বাড়িয়ে দেয় এই সন্ধ্যা। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীকে আপ্যায়নের আয়োজন চলতে থাকে ঘটা করে। এই সন্ধ্যায় আকর্ষণের কেন্দ্রে থাকে মোমবাতি সজ্জিত কেক। মোমবাতির প্রতিটি শিখা যেন নিভে যাওয়ার অপেক্ষায় জ্বলে আর ফেলে আসা বছরগুলোর প্রতীককে ধারণ করে। সকল অতিথি আগমনের পর একটি টেবিলের উপর কেক কাটার আয়োজন করা হয়। মোমবাতি নিভিয়ে কেক কাটার সাথে সাথে সকলের করতালি সহযোগে Happy Birthday বলে উচ্ছ্বাস জানানোর মধ্য দিয়ে চারদিক মুখর হয়ে ওঠে। তারপর কেক কেটে সকলের মাঝে পরিবেশন করা হয়। সাথে হালকা নাশতা ও পানীয়ও থাকে। এরপর চলে গল্প, আড্ডা আর হাসি-গান। তারপর এক এক করে অতিথিদের প্রস্থানের মধ্য দিয়ে আয়োজন সমাপ্তির দিকে এগোতে থাকে। মূলত জন্মদিনের সন্ধ্যা আগামীর বার্তা নিয়ে আসে আর আনন্দ-উৎসবে রাঙিয়ে দিয়ে যায়।

অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহিদ দিবস বা একুশে ফেব্রুয়ারিবিশ্ববিদ্যালয়বৈশাখী মেলাবইমেলাজাদুঘরসুন্দরবনরেলগাড়িস্বাধীনতা দিবসজাতীয় পতাকাজাতীয় সংগীতকম্পিউটারমোবাইল ফোনপদ্মা নদীজন্মদিনের সন্ধ্যাজুলাই বিপ্লব: ২০২৪শিষ্টাচারসাম্প্রদায়িক সম্প্রীতিশীতের সকালদ্রব্যমূল্য বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনঅতিথি পাখি বা পরিযায়ী পাখি ইন্টারনেটকর্তব্যনিষ্ঠাকৃষি উদ্যোক্তাখাদ্যে ভেজালগ্রন্থাগারডিজিটাল বাংলাদেশডেঙ্গুজ্বর বা ডেঙ্গু: সতর্কতা ও প্রতিরোধতথ্য-প্রযুক্তিনারীশিক্ষানিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধপরিবেশ দূষণবই পড়াবই পড়ার আনন্দবাংলা নববর্ষ বা পয়লা বৈশাখবাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধবিজয় দিবসবৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষরোপণবুদ্ধিজীবী হত্যাশিশুশ্রমশীতের একটি সকালশৈশবস্মৃতিসত্যবাদিতাযানজটযৌতুকপ্রথারাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ