- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আরবের জাহেলী যুগকে অন্ধকার যুগ বলা হতো কেন?
হযরত ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পর হতে মহানবী (স)-এর আবির্ভাব পর্যন্ত প্রায় ছয় শতাব্দীকালকে অন্ধকার যুগ বলে চিহ্নিত করা যায়। কেননা এ সময় ঐশী জীবনবিধান সম্পর্কে পৃথিবী সম্পূর্ণ অজ্ঞ ছিল। এ সময়ে পৃথিবীতে কোনো নবী-রাসূল ছিলেন না। ইহুদি ও খ্রিস্টানদের অভ্যন্তরীণ কোন্দল এ যুগের অন্ধকারকে আরো প্রগাঢ় করে তুলেছিল। আর হযরত ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পরেই সূচনা লাভ করেছিল এই অন্তর্কলহ। তাঁর প্রচারিত ধর্মকে বিভিন্নভাবে বিকৃতকরণের মাধ্যমে কুসংস্কার, বর্বরতা আর অজ্ঞতার অন্ধকার বিস্তার লাভকরেছিল। অশ্লীলতা, নৈরাজ্যের বিভীষিকায় মেতে উঠেছিল গোটা আরব জাতি। এমন রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মুক্তির দূত হিসেবে আবির্ভূত হন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স)। মূলত তাঁর আবির্ভাবের পরই আরবে পাপাচারমুক্ত একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হয় এবং আইয়ামে জাহেলিয়ার অবসান ঘটে।
ঈসা (আ)-এর উর্ধ্বারোহণ থেকে মহানবী (স)-এর আবির্ভাব পর্যন্ত নবী-রাসূল ও অহী ছিল না বিধায় এ ছয় শতাব্দিকাল হলো আইয়ামে জাহেলিয়া।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

