- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
আরবদের ধর্মীয় অবস্থা খুবই নাজুক ছিল- ব্যাখ্যা কর।
জাহেলী যুগে আরবের ধর্মব্যবস্থা ছিল বিকৃত, কুসংস্কারাচ্ছন্ন ও নৈতিকতা বিবর্জিত। বিভিন্ন দেবদেবী ও প্রকৃতির পূজা করতো আরবরা। তৎকালীন আরবের অধিকাংশ লোক ছিল মুশরিক। তারা নানা ধরনের কল্পিত দেবদেবীর পূজা করতো। বর্বর আরবরা কাবাঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করে ধর্মীয়, অরাজকতার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এছাড়া আরব অধিবাসীদের একাংশ ছিল ইহুদি ও খ্রিস্টধর্মমতে বিশ্বাসী। আরবে হানিফ নামে আরেক শ্রেণির বিশ্বাসী লোক ছিল, যারা ছিল পৌত্তলিকতার বিরোধী। এ সম্প্রদায়ের লোক ছিল নিতান্ত নগণ্য। বর্বর আরবরা কাবাঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করে ধর্মীয় অরাজকতার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছিল।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

