- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আইয়ামে জাহেলিয়া যুগ বলতে কী বোঝ?
আভিধানিক দৃষ্টিকোণে আইয়াম শব্দটি আরবি। এর অর্থ সময়, যুগ বা কাল। আর جَاهِلِيَّة শব্দের অর্থ হচ্ছে- অজ্ঞতা, বর্বরতা, অন্ধকার। অতএব আইয়ামে জাহেলিয়া অর্থ হচ্ছে- অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা বা কুসংস্কারের যুগ। পরিভাষায়, মহানবী (স)-এর আগমনের পূর্বে আরব জাতির মধ্যে ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, রাজনৈতিক হানাহানি, বিপর্যস্ত অর্থনীতি এবং সমগ্র আরব জুড়ে যে অজ্ঞতা ও অন্ধকারের সয়লাব নেমে এসেছিল, তাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। অধ্যাপক পি.কে. হিস্ট্রি বলেন, ঐশী কিতাব এবং ধর্মীয় চেতনার অবর্তমানে মহানবী (স)-এর নবুয়ত প্রাপ্তির এক শতাব্দী (৫১০-৬১০ খ্রি.) পূর্বে আরব জাতির যে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয় ঘটেছিল, তাই আইয়ামে জাহেলিয়া। ঈসা (আ)-এর তিরোধানের পর থেকে মহানবী (স)-এর নবুয়তপ্রাপ্তির পূর্ব পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়া বুঝায়।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

