- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অনুচ্ছেদ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
দ্রব্যমূল্য বৃদ্ধি
দ্রব্যমূল্য বৃদ্ধি
আমাদের দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধি এখন আর নতুন কিছু নয়। প্রতিবছর তো বটেই, এমনকি প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে চলেছে হু হু করে। আজকের বাজারে যে জিনিসটির দাম ১০ টাকা, কাল যে তার দাম ১০ টাকা থাকবে, কিংবা সকালে কোনো পণ্য যে দামে কেনা যাচ্ছে, বিকেলেও সে দামে কেনা যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বাজারের উপর যেন কারোরই নিয়ন্ত্রণ নেই বরং অসাধু ব্যবসায়ীরা জাতীয় বাজেট, বন্যা, খরা, হরতাল, ধর্মঘট, পূজাপার্বণ, রমজান-ঈদ কিংবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে সিন্ডিকেটের মাধ্যমে সময়ে অসময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ক্রমাগত বাড়িয়েই চলেছে। এ যেন রীতিতে পরিণত হয়েছে। ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনকে করে তুলেছে অচল ও আড়ষ্ট। বিশেষ করে নিম্ন' আয়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য লাগামহীন এ মূল্যবৃদ্ধি অভিশাপরূপ। বিশ্বব্যাংক ও আইএমএফের পরামর্শে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাংলাদেশে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। তবে দ্রব্যমূল্য কোনো একটি কারণে বাড়ে না বরং অসংখ্য কারণে এটি হয়ে থাকে। যেমন: ১. চাহিদা ও জোগানের ভারসাম্যহীনতা, ২. জনসংখ্যা বৃদ্ধি, ৩. ভোগ্যপণ্য রপ্তানি, ৪. করবৃদ্ধি, ৫. চাঁদাবাজি, দুনীতি ৬. মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, ৭. দোকানদারদের অধিক মুনাফা লাভের নীতিহীন আকাঙ্ক্ষা, ৮. সংরক্ষণ, সরবরাহ ও বণ্টনের অব্যবস্থা, ৯. বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি, ১০. চোরাচালান ও ১১. প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া আমদানি করা পণ্যের উপর শুল্কারোপ দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিশেষ প্রভাব ফেলে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। নতুন করে দারিদ্র্যের জন্ম হচ্ছে। দেশকে এ বিপর্যয় থেকে রক্ষা করতে হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিকার করার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। জাতীয় অর্থনীতিতে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে। এর রোধকল্পে দেশীয় কৃষি, শিল্প এবং আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে আমদানি-রপ্তানির উন্নয়ন করা জরুরি। অসাধু ব্যবসায়ীদের মজুতদারি, কালোবাজারিদের কঠোর হস্তে দমন এবং মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ করতে। পারলে দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

