- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অনুচ্ছেদ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শৈশবস্মৃতি
শৈশবস্মৃতি
শৈশব মানবজীবনের শ্রেষ্ঠ সময়। এ সময়ের আনন্দ-বেদনা সবই হয় শর্তহীন, অকৃত্রিম। শৈশবস্মৃতি তাই সবার কাছেই মধুময়। শৈশবের স্মৃতি রোমন্থন করে আবেগতাড়িত হতে ভালোবাসে সকলেই। আমার শৈশব জীবনের স্মৃতিও অত্যন্ত মনোহর। আমার জন্ম যমুনা নদীতীরে 'ছায়াঢাকা এক গ্রামে। শৈশব কেটেছে গ্রামীণ উন্মুক্ত পরিবেশে। গ্রামের অবারিত মাঠ, নদীতীর, বিদ্যালয় ইত্যাদিতে জড়িয়ে আছে শত স্মৃতি। সেই স্মৃতি এখনো, উজ্জ্বল। বর্ষাকালে বাড়ির পিছনের বিশাল ফসলের মাঠটি পরিণত হতো দিক-চিহ্নহীন বিলে। ছোট্টো ডিঙিতে চড়ে তার' বুকে ভেসে ভেসে মাছ ধরা আর শাপলা তোলার স্মৃতি কখনো ভোলার নয়। গ্রীষ্মে আম-জাম-কাঁঠালের গাছগুলোই যেন হয়ে উঠত আমাদের ঘরবাড়ি। শীতকালে মায়ের গা ঘেঁষে গরম গরম পিঠা খাওয়ার অভিজ্ঞতার সত্যিই কোনো তুলনা নেই। গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে সমম্বরে নামতা পড়া, খেলার মাঠে সারা বিকেল দৌড়ঝাঁপ বা বাড়ির পুকুরে ঘণ্টার পর ঘণ্টা দাপাদাপি করে শৈশব কেটেছে আমার। বিভিন্ন উৎসবে আনন্দ যেন কোনো বাঁধ মানত না। তবে কিছু বেদনার স্মৃতিও রয়েছে। দুষ্টুমির জন্য হেডস্যারের কড়া বকুনি বা বাবার হাতে মারও খেয়েছি বহুবার। কিন্তু আজকের দিনে এসে সেই স্মৃতিগুলোকেই বড়ো মধুর মনে হয়। কেবল ইচ্ছে হয়, আহা। যদি একটিবার ফিরে যেতে পারতাম সেই সময়ে। কিন্তু তা তো আর হওয়ার নয়। স্মৃতিগুলোই এখন আমার একমাত্র সম্বল। সেগুলোকে রোমন্থন করে সেই দুরন্ত শৈশবের কল্পনায় হারিয়ে যাই প্রায়ই।
অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

