- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ফুলের বিবাহ (গদ্য)
ফুলের বিবাহ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ফুলের বিয়েতে মৌমাছি কেন যেতে পারেনি?
ফুলের বিয়েতে মৌমাছি না যেতে পারার কারণ হলো-মৌমাছি রাতকানা অর্থাৎ তারা রাতে চোখে দেখে না। ফুলের বিয়েতে বরযাত্রী হিসেবে অনেকেই নিমন্ত্রণ পেয়েছিল। আবার অনেকেই কাজ পেয়েছিল। সানাই বাদকের কাজ পেয়েছিল মৌমাছি। কারণ সে অনেক ভালো সানাই বাজাতে পারে। ফুলের বিয়ে হয়েছিল রাতে। কিন্তু রাতে মৌমাছি চোখে দেখে না। চোখে না দেখলে মৌমাছির পক্ষে সানাই বাজানোও সম্ভব নয়। এই কারণেই ফুলের বিয়েতে মৌমাছি যেতে পারেনি।
ফুলের বিবাহ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

