- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ফুলের বিবাহ (গদ্য)
ফুলের বিবাহ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
করবীর দলকে সেকেলে রাজাদের সাথে তুলনা করার কারণ ব্যাখ্যা কর।
করবীর দলকে সেকেলে রাজাদের সাথে তুলনা করার কারণ হলো- সেকেলে রাজাদের মতো উচ্চ ডালে চড়ে করবীর দল মল্লিকা ফুলের বিয়েতে এসেছে। সেকালে রাজারা চলাফেরা করতেন অনেক উঁচু আসনে চড়ে। বিরাট হাতির পিঠে চড়ে তারা গন্তব্যে যতেন। মানুষ ঘাড় উঁচু করে রাজাকে দেখত। ফুলের বিয়েতে করবীও অনেক উঁচু ডালে চড়ে এসেছে। তার অবস্থান উচ্চতার দিক থেকে সকল ফুলের ওপরে ছিল। এ কারণেই লেখক করবীর দলকে সেকেলে রাজাদের সাথে তুলনা করেছেন।
ফুলের বিবাহ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

