- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ফুলের বিবাহ (গদ্য)
ফুলের বিবাহ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
"আর কোন বিবাহে না তাহারা, হুল ফুটাইয়া বিবাদ বাধায়?"- পিঁপড়া সম্পর্কে এরূপ বলার কারণ লেখ।
পিঁপড়ার সম্পর্কে এরূপ বলার কারণ হলো- পিঁপড়া ঝগড়াটে স্বভাবের প্রাণী, বিবাদ বাধানোই তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। ফুলের বিয়েতে পিপড়াকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু তারা অশোকের মোসায়েবি করার ছলে বিয়েতে হাজির হয়েছে। তাদের গুণের চেয়ে দাঁতের জ্বালা বেশি। সব বিয়েতেই কিছু কিছু অনাকাঙ্কিত অতিথি দেখা যায় পিঁপড়ার মতো যারা ঝগড়া বাধাতে ভীষণ পটু। পিঁপড়াও এই স্বভাবের। যত বিয়েতে তারা যায়, সবখানেই কারও না কারও গায়ে হুল ফোটায় আর বিবাদ সৃষ্টি করে। এ কারণেই পিঁপড়া সম্পর্কে এরূপ বলা হয়েছে।
ফুলের বিবাহ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

