- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ফুলের বিবাহ (গদ্য)
ফুলের বিবাহ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
সেই পুষ্পবাসর কোথায় মিশিল?"- লেখকের এই ভাবনার কারণ ব্যাখ্যা কর।"
লেখকের এই ভাবনার কারণ হলো- ফুলের বিয়ে তিনি ঘুমের ঘোরে দেখেছিলেন। ঘুম ভাঙার সাথেই তা মিলিয়ে গিয়েছিল। লেখক এক সন্ধ্যায় তাঁর বন্ধু নসী বাবুর ফুল বাগানে বসে ছিলেন। ফুল দেখতে দেখতে তাঁর ঘুম এসে গেল। তখন তিনি ফুলের বিয়ে দেখলেন এবং নিজে তাতে অংশগ্রহণও করলেন। এদিকে নসী বাবুর নয় বছর বয়সি মেয়ে কুসুমলতা এসে দেখল যে, লেখক বসে বসে ঘুমাচ্ছেন। সে লেখকের ঘুম ভাঙাতেই তাঁর স্বপ্ন ভঙ্গ হলো। ঠিক সেই সময় লেখক ফুলের বাসর দেখছিলেন। জেগে দেখলেন, ফুলের বাসর কোথাও নেই। হাস্যমুখী পুষ্পসুন্দরীরা নেই। সবকিছুর সাথে ফুলের বাসরও যেন উঠে গেছে বা শূন্যে মিশে গেছে। লেখকের ভাবনার কারণ এটাই।
ফুলের বিবাহ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

