- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ফুলের বিবাহ (গদ্য)
ফুলের বিবাহ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে।"- এখানে 'বর কন্যা' দ্বারা লেখক কাদেরকে নির্দেশ করেছেন?"
এখানে 'বর কন্যা' দ্বারা লেখক স্বপ্নে দেখা ফুলের বর ও কন্যাকে বুঝিয়েছেন। বন্ধু নসী বাবুর বাগানে ফুল দেখতে দেখতে লেখক ঘুমিয়ে পড়েছিলেন। স্বপ্নে লেখক ফুলের বিয়ে দিলেন। বর-কনে গোলাপ ও মল্লিকা বাসরঘরে গেল। এমন সময় লেখকের ঘুম ভাঙিয়ে দেয় নসী বাবুর মেয়ে। ফলে ফুলের বাসরও হারিয়ে যায়। লেখক নসী বাবুর মেয়ে কুসুমলতাকে ফুলের বিয়ের কথা বলতেই কুসুমলতাও নিজের দেওয়া ফুলের বিয়ের মালা দেখাল। লেখক সেখানে স্বপ্নে দেখা বর-কন্যাকে দেখতে পেলেন। আলোচ্য লাইনে 'বর কন্যা' দ্বারা এটাই বোঝানো হয়েছে।
পরবর্তী
ফুলের বিবাহ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

