- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ফুলের বিবাহ (গদ্য)
ফুলের বিবাহ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
"আকাশে তারাবাজি হইতে লাগিল।"- ব্যাখ্যা কর।
"আকাশে তারাবাজি হইতে লাগিল” লাইনটি দ্বারা আকাশে জোনাকি পোকার ওড়াউড়িকে বোঝানো হয়েছে। ফুলের বিয়ের কারণে ফুল বাগানে উৎসব শুরু হয়। মনের খুশিতে সবাই নিজের মতো করে সেজে আনন্দ শুরু করে। বিয়েতে আলো দেওয়ার জন্য জোনাকি পোকা নিজের শরীরের আলো জ্বেলে দেয়। জোনাকি পোকার আলো জ্বেলে ওড়াউড়িকে বোঝাতেই লেখক বলেছেন "আকাশে তারাবাজি হইতে লাগিল"। কারণ তারাবাতি জ্বালালে আগুনে ফুলকি যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, জোনাকির দলকেও সেরূপ দেখাচ্ছিল।
ফুলের বিবাহ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

