- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রক্ত (Blood)
প্রাণীদেহের রক্ত একধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের। রক্তে লাল রঙয়ের হিমোগ্লোবিন নামে লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই-অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়।
রক্তের উপাদান ও এদের কাজ
রক্তের প্রধান উপাদানগুলো হলো রক্তরস বা প্লাজমা এবং রক্তকোষ (চিত্র ৩.০১)। সমগ্র রক্তের ৫৫% রক্তরস এবং বাকি ৪৫% রক্তকোষ। রক্তরসকে আলাদা করলে এটি হালকা হলুদ বর্ণের দেখায় এবং রক্তকোষগুলো এই রক্তরসে ভাসমান থাকে।
রক্ত (Blood)রক্তরস বা প্লাজমারক্তকোষরক্তের সাধারণ কাজরক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থাঅ্যান্টিজেন এবং অ্যান্টিবডিRh ফ্যাক্টররক্তের শ্রেণিবিভাগের গুরুত্বরক্ত সঞ্চালন হৃৎপিণ্ড (Heart)হৃৎপিন্ডের কাজহার্ট-বিট বা পালসরেট গণনার পদ্ধতিরক্তচাপউচ্চ রক্তচাপকোলেস্টেরলহৃদ্যন্ত্রকে ভালো রাখার উপায়ডায়াবেটিস, বহুমূত্র বা মধুমেহ রোগ
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত?
প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত?
৬০-৯০ mmHg
৯০-১১০ mmHg
১১০-১৪০ mmHg
১২০-১৫০ mmHg
প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ডায়াস্টোলিক রক্তচাপ কত?
প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ডায়াস্টোলিক রক্তচাপ কত?
৬০-৭০ mmHg
৬০-৯০ mmHg
১১০-১৪০ mmHg
১২০-১৫০ mmHg
কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?
কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?
প্লিহা ও যকৃতে
যকৃত ও মগজে
কিডনি ও পেশিতে
রক্ত ও পেশিতে
অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-
অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-
ধমনি ও পালমোনারি ধমনি
শিরা ও পালমোনারি শিরা
ধমনি ও পালমোনারি শিরা
শিরা ও ধমনি
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে?
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে?
ডান অ্যাট্রিয়াম
বাম অ্যাট্রিয়াম
ডান ভেন্ট্রিকল
বাম ভেন্ট্রিকল
নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সরবরাহ করে?
নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সরবরাহ করে?
ধমনি ও পালমোনারি ধমনি
শিরা ও পালমোনারি শিরা
শিরা ও পালমোনারি ধমনি
শিরা ও ধমনি

