• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য
হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রক্তচাপ

হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনিপ্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয়, সেটাকে রক্তচাপ বলে। তাই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনির রক্তচাপকেই বুঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনির প্রাচীরের স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে। নিলয়ের সিস্টোল অবস্থায় ধমনিতে যে চাপ থাকে, তাকে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোল অবস্থায় যে চাপ থাকে, তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ পারদ স্তম্ভের ১১০-১৪০ মিলিমিটার (mm Hg) এবং ডায়াস্টোলিক রক্তচাপ পারদ স্তম্ভের ৬০-৯০ মিলিমিটার (mm Hg)। স্বাভাবিক রক্তচাপকে সাধারণত ১২০/৮০ (mm Hg) এভাবে প্রকাশ করা হয়। তবে বয়স ও পরিস্থিতিভেদে স্বাভাবিক রক্তচাপের মান কম-বেশি হতে পারে। স্ফিগমোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?

প্লিহা ও যকৃতে

যকৃত ও মগজে

কিডনি ও পেশিতে

রক্ত ও পেশিতে

কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?

কোলেস্টেরল

অ্যামাইনো এসিড

ফ্যাটি এসিড

গ্লুকোজ

স্নেহ ও প্রোটিনের যৌগকে কী বলা হয়?

গ্লাইকোলিপিড

গ্লাইকোপ্রোটিন

লাইপোপ্রোটিন

কোলেস্টেরল

করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি?

ডায়ারিয়া

উচ্চ রক্তচাপ

জন্ডিস

আমাশয়

কোনটি বিপাকজনিত রোগ?

ডায়াবেটিস

ডেঙ্গুজ্বর

ম্যালেরিয়া

জন্ডিস

রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়?

কোলেস্টেরল

গ্লুকোজ

অ্যামিনো এসিড

গ্লিসারল

রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ?

লোহিত কণিকা

অণুচক্রিকা

শ্বেত কণিকা

লসিকা কোষ

অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-

ধমনি ও পালমোনারি ধমনি

শিরা ও পালমোনারি শিরা

ধমনি ও পালমোনারি শিরা

শিরা ও ধমনি

কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে?

ডান অ্যাট্রিয়াম

বাম অ্যাট্রিয়াম

ডান ভেন্ট্রিকল

বাম ভেন্ট্রিকল

কোনটির জন্য রক্তের রং লাল দেখায়?

হিমোগ্লোবিন

অণুচক্রিকা

রক্তরস

ক্লোরোপ্লাস্ট

নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সরবরাহ করে?

ধমনি ও পালমোনারি ধমনি

শিরা ও পালমোনারি শিরা

শিরা ও পালমোনারি ধমনি

শিরা ও ধমনি

মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?

১২০/৮০ mmHg

১৩০/৯০ mmHg

১৪০/৯০ mmHg

১৫০/১২০ mmHg

কোন রক্তনালি দূষিত রক্ত বহন করে?

ফুসফুসীয় ধমনি

ফুসফুসীয় শিরা

মহাধমনি

কৈশিক জালিকা