- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রক্তের সাধারণ কাজ
১. শ্বাসকার্য: রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাই-অক্সাইডকে ফুসফুসে পরিবহণ করে। লোহিত কোষ ও রক্তরস প্রধানত এ কাজটি করে।
২. হরমোন পরিবহণ: অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহণ করে।
৩. খাদ্যসার পরিবহণ: দেহের সঞ্চয় ভান্ডার থেকে এবং পরিপাককৃত খাদ্যসার দেহের টিস্যু কোষগুলোতে বহন করে।
৪. বর্জ্য পরিবহণ: নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থগুলোকে কিডনি বা বৃক্ক পরিবহণ করে।
৫. উষ্ণতা নিয়ন্ত্রণ: দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
৬. রোগ প্রতিরোধ: দেহে রোগজীবাণু প্রবেশ করলে মনোসাইট ও নিউট্রোফিলজাতীয় শ্বেত কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। লিম্ফোসাইটজাতীয় শ্বেত কোষ অ্যান্টিবডি গঠন করে দেহের ভিতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরের থেকে জীবাণুর আক্রমণকে প্রতিহত করে।
রক্ত (Blood)রক্তরস বা প্লাজমারক্তকোষরক্তের সাধারণ কাজরক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থাঅ্যান্টিজেন এবং অ্যান্টিবডিRh ফ্যাক্টররক্তের শ্রেণিবিভাগের গুরুত্বরক্ত সঞ্চালন হৃৎপিণ্ড (Heart)হৃৎপিন্ডের কাজহার্ট-বিট বা পালসরেট গণনার পদ্ধতিরক্তচাপউচ্চ রক্তচাপকোলেস্টেরলহৃদ্যন্ত্রকে ভালো রাখার উপায়ডায়াবেটিস, বহুমূত্র বা মধুমেহ রোগ
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত?
প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত?
৬০-৯০ mmHg
৯০-১১০ mmHg
১১০-১৪০ mmHg
১২০-১৫০ mmHg
প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ডায়াস্টোলিক রক্তচাপ কত?
প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ডায়াস্টোলিক রক্তচাপ কত?
৬০-৭০ mmHg
৬০-৯০ mmHg
১১০-১৪০ mmHg
১২০-১৫০ mmHg
কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?
কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?
প্লিহা ও যকৃতে
যকৃত ও মগজে
কিডনি ও পেশিতে
রক্ত ও পেশিতে
অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-
অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-
ধমনি ও পালমোনারি ধমনি
শিরা ও পালমোনারি শিরা
ধমনি ও পালমোনারি শিরা
শিরা ও ধমনি
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে?
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে?
ডান অ্যাট্রিয়াম
বাম অ্যাট্রিয়াম
ডান ভেন্ট্রিকল
বাম ভেন্ট্রিকল
নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সরবরাহ করে?
নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সরবরাহ করে?
ধমনি ও পালমোনারি ধমনি
শিরা ও পালমোনারি শিরা
শিরা ও পালমোনারি ধমনি
শিরা ও ধমনি

