• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য
হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কোলেস্টেরল

কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড-এর প্রকৃষ্ট উদাহরণ। মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি। কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। স্নেহের পরিমাণের ওপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম-উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (High Density Lipoprotein-HDL) এবং নিম্ন ঘনত্ববিশিষ্ট লাইপোপ্রোটিন (Low Density Lipoprotein-LDL)। রক্তের LDL-এর পরিমাণের বৃদ্ধির সাথে মন্দ কোলেস্টেরলের আধিক্যের সম্পর্ক আছে। রক্তে LDL-এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর। রক্তে HDL-এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ ২০০ mg/dL এরকম। রক্তে কোলেস্টেরলের আধিক্য হৃদ্রোগের আশঙ্কা বাড়ায়। স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালি অন্তঃপ্রাচীরের গায়ে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালি গহ্বর ছোট হয়ে যায়। এ কারণে ধমনির প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায় এবং শক্ত হয়ে যায়। এ অবস্থাকে ধমনির কাঠিন্য বা arteriosclerosis বলে। আর্টারিওস্কেলরোসিসের কারণে ধমনির প্রাচীরে ফাটল দেখা দিতে পারে। ধমনির গায়ে ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে এবং মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। এতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে LDL-এর পরিমাণ বেড়ে যায় আর HDL-এর পরিমাণ কমে যায়। LDL-এর পরিমাণ ১৫০ mg/dL থেকে বেশি হলে তাকে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?

প্লিহা ও যকৃতে

যকৃত ও মগজে

কিডনি ও পেশিতে

রক্ত ও পেশিতে

কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?

কোলেস্টেরল

অ্যামাইনো এসিড

ফ্যাটি এসিড

গ্লুকোজ

স্নেহ ও প্রোটিনের যৌগকে কী বলা হয়?

গ্লাইকোলিপিড

গ্লাইকোপ্রোটিন

লাইপোপ্রোটিন

কোলেস্টেরল

করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি?

ডায়ারিয়া

উচ্চ রক্তচাপ

জন্ডিস

আমাশয়

কোনটি বিপাকজনিত রোগ?

ডায়াবেটিস

ডেঙ্গুজ্বর

ম্যালেরিয়া

জন্ডিস

রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়?

কোলেস্টেরল

গ্লুকোজ

অ্যামিনো এসিড

গ্লিসারল

রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ?

লোহিত কণিকা

অণুচক্রিকা

শ্বেত কণিকা

লসিকা কোষ

অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-

ধমনি ও পালমোনারি ধমনি

শিরা ও পালমোনারি শিরা

ধমনি ও পালমোনারি শিরা

শিরা ও ধমনি

কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে?

ডান অ্যাট্রিয়াম

বাম অ্যাট্রিয়াম

ডান ভেন্ট্রিকল

বাম ভেন্ট্রিকল

কোনটির জন্য রক্তের রং লাল দেখায়?

হিমোগ্লোবিন

অণুচক্রিকা

রক্তরস

ক্লোরোপ্লাস্ট

নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সরবরাহ করে?

ধমনি ও পালমোনারি ধমনি

শিরা ও পালমোনারি শিরা

শিরা ও পালমোনারি ধমনি

শিরা ও ধমনি

মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?

১২০/৮০ mmHg

১৩০/৯০ mmHg

১৪০/৯০ mmHg

১৫০/১২০ mmHg

কোন রক্তনালি দূষিত রক্ত বহন করে?

ফুসফুসীয় ধমনি

ফুসফুসীয় শিরা

মহাধমনি

কৈশিক জালিকা