• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য
হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রক্তরস বা প্লাজমা

রঙের তরল অংশকে প্লাজমা বলে। রক্তরসের প্রায় ৯০% পানি, বাকি ১০% দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ। অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন, যেমন- সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন এবং ০₂, CO, এবং N, জাতীয় গ্যাসীয় পদার্থ।

জৈব পদার্থগুলো হলো:

১. খাদ্যসার: গ্লুকোজ, অ্যামিনো এসিড, স্নেহপদার্থ, ভিটামিন ইত্যাদি।

২. রেচন পদার্থ: ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি।

৩. প্রোটিন: ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন ইত্যাদি।

৪. প্রতিরক্ষামূলক দ্রব্যাদি: অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন ইত্যাদি।

৫. অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন।

৬. কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ।

রক্তরসের কাজগুলো হচ্ছে:

১. রক্তকোষসহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করা।

২. টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে, সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহণ করা।

৩. শ্বসনের ফলে কোষের সৃষ্ট CO, কে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহণ করা।

৪. রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহণ করা।

৫. হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা।

৬. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা।

সিরাম:

রক্ত থেকে রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে, সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায়, তাকে সিরাম বলে। অন্যভাবে বলা যায়, রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায়, তাকে সিরাম বলে। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মাঝে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, সিরামে সেটি থাকে না।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?

প্লিহা ও যকৃতে

যকৃত ও মগজে

কিডনি ও পেশিতে

রক্ত ও পেশিতে

কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?

কোলেস্টেরল

অ্যামাইনো এসিড

ফ্যাটি এসিড

গ্লুকোজ

স্নেহ ও প্রোটিনের যৌগকে কী বলা হয়?

গ্লাইকোলিপিড

গ্লাইকোপ্রোটিন

লাইপোপ্রোটিন

কোলেস্টেরল

করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি?

ডায়ারিয়া

উচ্চ রক্তচাপ

জন্ডিস

আমাশয়

কোনটি বিপাকজনিত রোগ?

ডায়াবেটিস

ডেঙ্গুজ্বর

ম্যালেরিয়া

জন্ডিস

রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়?

কোলেস্টেরল

গ্লুকোজ

অ্যামিনো এসিড

গ্লিসারল

রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ?

লোহিত কণিকা

অণুচক্রিকা

শ্বেত কণিকা

লসিকা কোষ

অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-

ধমনি ও পালমোনারি ধমনি

শিরা ও পালমোনারি শিরা

ধমনি ও পালমোনারি শিরা

শিরা ও ধমনি

কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে?

ডান অ্যাট্রিয়াম

বাম অ্যাট্রিয়াম

ডান ভেন্ট্রিকল

বাম ভেন্ট্রিকল

কোনটির জন্য রক্তের রং লাল দেখায়?

হিমোগ্লোবিন

অণুচক্রিকা

রক্তরস

ক্লোরোপ্লাস্ট

নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সরবরাহ করে?

ধমনি ও পালমোনারি ধমনি

শিরা ও পালমোনারি শিরা

শিরা ও পালমোনারি ধমনি

শিরা ও ধমনি

মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?

১২০/৮০ mmHg

১৩০/৯০ mmHg

১৪০/৯০ mmHg

১৫০/১২০ mmHg

কোন রক্তনালি দূষিত রক্ত বহন করে?

ফুসফুসীয় ধমনি

ফুসফুসীয় শিরা

মহাধমনি

কৈশিক জালিকা