- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তড়িৎ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্যাটারির কার্যক্রম
আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে টর্চ লাইটে বা মোবাইল ফোনে ব্যাটারি সেল ব্যবহার করেছি। সাধারণত কথাবার্তায় একটি সেলের জন্যে ব্যাটারি শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে একাধিক কোষের (Cell) সমন্বয়কে বোঝানো হয়। একটি তড়িৎ ব্যাটারি বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়। ব্যাটারি সেলে ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে। চিত্র ১১.০২-এ একটি ব্যাটারির গঠন দেখানো হলো। ব্যাটারিতে সাধারণত তিনটি অংশ থাকে। একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং মাঝখানে ইলেকট্রোলাইট। ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এ অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হতে থাকে। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়। তাই আমরা বলি অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে।
সাধারণ ব্যাটারি সেলের রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে খরচ হয়ে যাওয়ার পর সেটি অ্যানোড এবং ক্যাথোডে আর বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে না বলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়।
আমরা মোবাইল টেলিফোনে যে ব্যাটারি ব্যবহার করি, সেগুলোর বিদ্যুৎ প্রবাহ তৈরির ক্ষমতা শেষ হয়ে যাবার পর নতুন করে চার্জ করিয়ে নেওয়া যায়, তখন ব্যাটারির রাসায়নিক পদার্থগুলো পুনরায় রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি করার জন্য প্রস্তুত হয়।
তড়িৎ বর্তনীর প্রতীকব্যাটারির কার্যক্রমইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউজ ওয়ারিংতড়িৎ বিশ্লেষণ (Electrolysis)তুঁতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যাপ্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্বতড়িৎ ক্ষমতাতড়িৎ শক্তি ব্যবহারতড়িতের সিস্টেম লসলোড শেডিংউন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
শক্তির ব্যবহার বেড়ে যায়
খরচ সাশ্রয় হয়
খরচ বৃদ্ধি পায়
শক্তি অপচয় হয়
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
অপর্যাপ্ত উৎপাদন
সরবরাহ পদ্ধতির ত্রুটি
তড়িতের অপচয়
লোডশেডিং
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
প্রোটন
ইলেকট্রন
নিউটন
মেসন
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
ক্ষমতা ২২০
বিভবান্তর ২২০
মান উন্নত
কোম্পানির সংকেত
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
আলেসান্দ্রো ভোল্টা
মাইকেল ফ্যারাডে
আরহেনিয়াস
আইজ্যাক নিউটন
তড়িৎ উৎপাদন করা হয়-
তড়িৎ উৎপাদন করা হয়-
কাপ্তাই জল প্রপাত থেকে
গ্যাস ব্যবহার করে
দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা ব্যবহার করে
ক ও খ উভয়ই
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
মেগাওয়াট-ঘণ্টা
কিলোওয়াট-ঘণ্টা
মেগাওয়াট-মিনিট
ওয়াট-ঘণ্টা

