- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তড়িৎ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
তড়িৎ শক্তি ব্যবহার
আইপিএস এবং ইউপিএস
আমরা আমাদের দৈনন্দিন এবং কর্মজীবনে বিদ্যুতের উপর পুরোপুরি নির্ভরশীল এবং অনেক ক্ষেত্রে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হলে আমাদের সব কাজকর্ম বন্ধ হয়ে যায়। অনেক সময়েই তখন আমরা সাময়িকভাবে ভিন্ন বিদ্যুৎ সাপ্লাই ব্যবহার করি। ঘরের লাইট ফ্যানের জন্য এই ভিন্ন বিদ্যুৎ সাপ্লাই চালু করার জন্য দুই এক সেকেন্ড দেরি হলে আমাদের তেমন সমস্যা হয় না কিন্তু কম্পিউটার এবং এ ধরনের যন্ত্রপাতির বেলায় বিদ্যুৎ সাপ্লাই হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আমরা বড় ধরনের সমস্যায় পড়ে যাই। কম্পিউটারের তথ্য নষ্ট হতে পারে, এমন কি তার যন্ত্রপাতির ক্ষতি হতে পারে।
মূল বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার পর ভিন্ন সাপ্লাই দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিরবচ্ছিন্ন রাখার প্রক্রিয়াটি কত দ্রুত করা যায় তার উপর নির্ভর করে আইপিএস এবং ইউপিএস (চিত্র ১১.১০) তৈরি করা হয়েছে।
বাসায় লাইট ফ্যান একটু খানি দেরি করে চালু হলেও ক্ষতি নেই বলে সেখানে আইপিএস ব্যবহার করা হয়। এটি চালু হতে এক দুই সেকেন্ড সময় নেয় এবং সাধারণত বাসার গৃহস্থালি কাজে অর্থাৎ লাইট ফ্যান চালু করার কাজে ব্যবহার করা হয়। আইপিএস মোটামুটি বেশ অনেকক্ষণ যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
ডেস্কটপ কম্পিউটার কিংবা এরকম সূক্ষ্ম যন্ত্রপাতির বেলায় ইউপিএস ব্যবহার করা হয়। কারণ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হবার দশ মিলিসেকেন্ডের ভেতর ইউপিএস বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে পারে। কাজেই কম্পিউটারের বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয় না। ইউপিএস এর বিদ্যুৎ প্রবাহ করার ক্ষমতা কম, সাধারণত কম্পিউটারের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে, প্রয়োজনীয় ফাইলগুলো সেভ করে, কম্পিউটারটি বন্ধ করে দেওয়ার সুযোগ পাওয়া যায়।
১১.১০ ছবিতে আইপিএস কিংবা ইউপিএসের কার্যপদ্ধতি দেখানো হলো। মূল বিদ্যুৎ প্রবাহ যখন চালু থাকে, তখন আইপিএস কিংবা ইউপিএসের ব্যাটারিগুলো চার্জ করা হতে থাকে। হঠাৎ করে মূল বিদ্যুৎ এবং সুইচটি মূল সাপ্লাই থেকে সরিয়ে ব্যাটারির সার্কিটের সাথে সংযুক্ত করে দেয়। ব্যাটারি থেকে ডিসি সাপ্লাই পাওয়া যায় বলে ইনভার্টার দিয়ে আগে এসি করে নিতে হয়। যখন মূল সাপ্লাই বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে কন্ট্রোল সার্কিট ইনভার্টারের সার্কিটও চালু করে দেয়।
তড়িৎ বর্তনীর প্রতীকব্যাটারির কার্যক্রমইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউজ ওয়ারিংতড়িৎ বিশ্লেষণ (Electrolysis)তুঁতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যাপ্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্বতড়িৎ ক্ষমতাতড়িৎ শক্তি ব্যবহারতড়িতের সিস্টেম লসলোড শেডিংউন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
শক্তির ব্যবহার বেড়ে যায়
খরচ সাশ্রয় হয়
খরচ বৃদ্ধি পায়
শক্তি অপচয় হয়
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
অপর্যাপ্ত উৎপাদন
সরবরাহ পদ্ধতির ত্রুটি
তড়িতের অপচয়
লোডশেডিং
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
প্রোটন
ইলেকট্রন
নিউটন
মেসন
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
ক্ষমতা ২২০
বিভবান্তর ২২০
মান উন্নত
কোম্পানির সংকেত
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
আলেসান্দ্রো ভোল্টা
মাইকেল ফ্যারাডে
আরহেনিয়াস
আইজ্যাক নিউটন
তড়িৎ উৎপাদন করা হয়-
তড়িৎ উৎপাদন করা হয়-
কাপ্তাই জল প্রপাত থেকে
গ্যাস ব্যবহার করে
দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা ব্যবহার করে
ক ও খ উভয়ই
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
মেগাওয়াট-ঘণ্টা
কিলোওয়াট-ঘণ্টা
মেগাওয়াট-মিনিট
ওয়াট-ঘণ্টা

