- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তড়িৎ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব
১. তড়িৎ প্রলেপন (Electroplating)
তড়িৎ বিশ্লেষণ করে একটি ধাতুর ওপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। সাধারণত কোনো কম দামি ধাতু (যেমন- তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদি) দিয়ে তৈরি জিনিসকে জলবায়ু থেকে রক্ষা করার জন্য কিংবা সুন্দর দেখানোর জন্য সেগুলোর ওপর সোনা, রূপা, নিকেল এরকম মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়। যে ধাতব বস্তুটিকে প্রলেপ দিতে হবে, সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখতে হবে। এটি হবে ক্যাথোড ইলেকট্রোড। যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড করা হয়। তড়িৎ দ্রব হিসেবে যে ধাতুর প্রলেপ দিতে হবে, তার কোনো একটি লবণের দ্রবণ ব্যবহার করা হয়। এখন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করে অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহিত করলে ধাতুর তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে রাখা ধাতব বস্তুর ওপর ধাতুর প্রলেপ পড়ে (চিত্র ১১.০৯)।
উদাহরণ হিসেবে ছবিতে কীভাবে রূপার প্রলেপন দিতে হবে সেটি দেখানো হয়েছে।
২. তড়িৎ মুদ্রণ (Electrotyping)
তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ, ব্লক মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণ টাইপে মোমের ওপর ছাপ নেওয়া হয়। এর উপরে কিছু গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে একে তড়িৎ পরিবাহী করা হয়। তারপর কপার সালফেট দ্রবণে এটি ক্যাথোড পাত হিসেবে ডুবানো হয় এবং একটি তামার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এখন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালালে মোমের ছাঁচের ওপর তামার প্রলেপ পড়বে। প্রলেপ খানিকটা পুরু হলে ছাঁচ থেকে ছাড়িয়ে ছাপার কাজে ব্যবহার করা হয়।
৩. ধাতু নিষ্কাশন ও শোধন (Extraction and purification of metals)
খনি থেকে কোনো ধাতু সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে যাকে আকরিক বলা হয়। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন এবং শোধন করা যায়। যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হবে, সেটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। যে ধাতু নিষ্কাশন করতে হবে, তার কোনো লবণের দ্রবণকে তড়িৎ দ্রব এবং তার ছোট একটি বিশুদ্ধ পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এখন দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে আকরিক থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশিত হয়ে ক্যাথোডে সঞ্চিত হতে থাকবে।
তড়িৎ বর্তনীর প্রতীকব্যাটারির কার্যক্রমইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউজ ওয়ারিংতড়িৎ বিশ্লেষণ (Electrolysis)তুঁতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যাপ্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্বতড়িৎ ক্ষমতাতড়িৎ শক্তি ব্যবহারতড়িতের সিস্টেম লসলোড শেডিংউন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
শক্তির ব্যবহার বেড়ে যায়
খরচ সাশ্রয় হয়
খরচ বৃদ্ধি পায়
শক্তি অপচয় হয়
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
অপর্যাপ্ত উৎপাদন
সরবরাহ পদ্ধতির ত্রুটি
তড়িতের অপচয়
লোডশেডিং
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
প্রোটন
ইলেকট্রন
নিউটন
মেসন
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
ক্ষমতা ২২০
বিভবান্তর ২২০
মান উন্নত
কোম্পানির সংকেত
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
আলেসান্দ্রো ভোল্টা
মাইকেল ফ্যারাডে
আরহেনিয়াস
আইজ্যাক নিউটন
তড়িৎ উৎপাদন করা হয়-
তড়িৎ উৎপাদন করা হয়-
কাপ্তাই জল প্রপাত থেকে
গ্যাস ব্যবহার করে
দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা ব্যবহার করে
ক ও খ উভয়ই
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
মেগাওয়াট-ঘণ্টা
কিলোওয়াট-ঘণ্টা
মেগাওয়াট-মিনিট
ওয়াট-ঘণ্টা

