- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তড়িৎ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার
একটি দেশের উন্নয়নের সাথে শক্তির ব্যবহারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সত্যি কথা বলতে কী, একটি দেশ কতটুকু উন্নত, সেটি বোঝার প্রথম মাপকাঠি হিসেবে শক্তির ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে।
আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের সবার প্রথম শিক্ষার দিকে নজর দেয়া উচিত। এই দেশে বিপুলসংখ্যক ছেলেমেয়ে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালোভাবে চালানোর জন্য সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হয়। তাদের পড়াশোনা করার জন্য রাতে আলোর দরকার হয় এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে ছেলেমেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়। উচ্চশিক্ষার বেলায় ল্যাবরেটরি ব্যবহার করতে হয়, কম্পিউটার এবং নেটওয়ার্ককে সচল রাখতে হয় যার জন্য বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প নেই।
আমাদের দেশের অর্থনীতিতে কৃষি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটি ছোট বলে কৃষি উপযোগী ভূমির পরিমাণ কম এবং সেটি আরো কমে আসছে। এই কৃষিভূমিতে দুই বা ততোধিক ফসল ফলিয়ে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ কারণে শুধু প্রাকৃতিক কৃষির উপর অপেক্ষা না করে কৃষিজমিতে পানি সেচের ব্যবস্থা করতে হয় এবং শক্তির সরবরাহ ছাড়া সেটি কোনোভাবে সম্ভব নয়। পানি সেচের জন্যে পাম্প চালাতে বিদ্যুৎ কিংবা জ্বালানির প্রয়োজন হয়। চাষাবাদের জন্য সারের প্রয়োজন হয় এবং সার কারখানায় বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ ছাড়া প্রয়োজনীয় উৎপাদন সম্ভব নয়। জমি চাষ করার জন্য এবং ফসলকে প্রক্রিয়া করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয় এবং ট্রাক্টরের জন্য প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ থাকতে হবে।
কৃষির পর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য শক্তির সরবরাহ প্রয়োজন। সুস্থ দেহে থাকার জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ দরকার হয়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকার স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি এবং বর্জ্য প্রক্রিয়া করার জন্য শক্তির দরকার হয়। বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্যে শক্তির দরকার হয়। চিকিৎসা সেবার জন্যে হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হয়।
শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য ছাড়াও দেশের যোগাযোগব্যবস্থা, শিল্প, কলকারখানা এবং অবকাঠামো গড়ে তোলার জন্য শক্তির দরকার হয়। সে কারণে সঠিক পরিকল্পনা করে দেশে বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে হবে যেন ভবিষ্যতে শক্তির ঘাটতি না হয়। শক্তির অপচয় বন্ধ করতে হবে এবং নতুন কূপ খনন করে গ্যাস অনুসন্ধান চালিয়ে যেতে হবে। দেশে বিদ্যুৎ প্রয়োজন অনেক বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়ার শক্তিকেন্দ্র স্থাপন করা সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করা যায়।
তড়িৎ বর্তনীর প্রতীকব্যাটারির কার্যক্রমইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউজ ওয়ারিংতড়িৎ বিশ্লেষণ (Electrolysis)তুঁতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যাপ্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্বতড়িৎ ক্ষমতাতড়িৎ শক্তি ব্যবহারতড়িতের সিস্টেম লসলোড শেডিংউন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
শক্তির ব্যবহার বেড়ে যায়
খরচ সাশ্রয় হয়
খরচ বৃদ্ধি পায়
শক্তি অপচয় হয়
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
অপর্যাপ্ত উৎপাদন
সরবরাহ পদ্ধতির ত্রুটি
তড়িতের অপচয়
লোডশেডিং
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
প্রোটন
ইলেকট্রন
নিউটন
মেসন
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
ক্ষমতা ২২০
বিভবান্তর ২২০
মান উন্নত
কোম্পানির সংকেত
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
আলেসান্দ্রো ভোল্টা
মাইকেল ফ্যারাডে
আরহেনিয়াস
আইজ্যাক নিউটন
তড়িৎ উৎপাদন করা হয়-
তড়িৎ উৎপাদন করা হয়-
কাপ্তাই জল প্রপাত থেকে
গ্যাস ব্যবহার করে
দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা ব্যবহার করে
ক ও খ উভয়ই
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
মেগাওয়াট-ঘণ্টা
কিলোওয়াট-ঘণ্টা
মেগাওয়াট-মিনিট
ওয়াট-ঘণ্টা

