- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তড়িৎ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
তুঁতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা
ধরা যাক একটি কাচপাত্রে কিছু তুঁত বা CuSO4 ও পানি নেওয়া হলো। CuSO4 পানিতে দ্রবীভূত হয়ে Cu++ ও SO₄ আয়নে বিশ্লিষ্ট হয় (চিত্র ১১.০৮)। এখন দ্রবণের মধ্যে দুটি তামার পাত ডুবিয়ে যদি পাত দুটির সাথে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয় তাহলে আয়নের প্রবাহ শুরু হবে। Cu++ আয়নগুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে এবং আধানহীন তামায় পরিণত হয়ে ক্যাথোডে জমা হতে থাকবে। অন্যদিকে SO4 আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে এবং সেখানে দুটি ইলেকট্রন ত্যাগ করে আধানহীন হয়। আধানহীন SO4 অ্যানোড থেকে Cu গ্রহণ করে CuSO4 উৎপন্ন করবে। এই CuSO4 আবার দ্রবণে দ্রবীভূত হবে বলে দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকবে।
সুতরাং দেখা যাবে, দ্রবণ থেকে যে পরিমাণ Cu ক্যাথোডে জমা হচ্ছে, ঠিক সেই পরিমাণ Cu অ্যানোড থেকে দ্রবণে চলে আসছে। অর্থাৎ মোট ফল হচ্ছে অ্যানোডের ভর যতটুকু হ্রাস পায় ক্যাথোডের ভর ঠিক ততটুকই বৃদ্ধি পায়, আমাদের মনে হবে অ্যানোড থেকে Cu বুঝি ক্যাথোডে জমা হচ্ছে। কিন্তু ইলেকট্রোড দুটি তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতুর তৈরি হলে ক্যাথোডে ঠিকই আগের মতো তামার অণু জমা হবে কিন্তু CuSO4 অ্যানোড থেকে Cu নিয়ে CuSO4 হতে পারবে না বলে শুধুমাত্র বাড়তি ইলেকট্রন ত্যাগ করে পানির সাথে বিক্রিয়া করে H₂SO₄ উৎপন্ন করবে এবং ০₂ গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসতে থাকবে। ফলে আমরা দেখব দ্রবণের ঘনত্ব ধীরে ধীরে কমে আসছে।
তড়িৎ বর্তনীর প্রতীকব্যাটারির কার্যক্রমইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউজ ওয়ারিংতড়িৎ বিশ্লেষণ (Electrolysis)তুঁতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যাপ্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্বতড়িৎ ক্ষমতাতড়িৎ শক্তি ব্যবহারতড়িতের সিস্টেম লসলোড শেডিংউন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
শক্তির ব্যবহার বেড়ে যায়
খরচ সাশ্রয় হয়
খরচ বৃদ্ধি পায়
শক্তি অপচয় হয়
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?
অপর্যাপ্ত উৎপাদন
সরবরাহ পদ্ধতির ত্রুটি
তড়িতের অপচয়
লোডশেডিং
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী যায়?
প্রোটন
ইলেকট্রন
নিউটন
মেসন
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-
ক্ষমতা ২২০
বিভবান্তর ২২০
মান উন্নত
কোম্পানির সংকেত
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
আলেসান্দ্রো ভোল্টা
মাইকেল ফ্যারাডে
আরহেনিয়াস
আইজ্যাক নিউটন
তড়িৎ উৎপাদন করা হয়-
তড়িৎ উৎপাদন করা হয়-
কাপ্তাই জল প্রপাত থেকে
গ্যাস ব্যবহার করে
দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা ব্যবহার করে
ক ও খ উভয়ই
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
মেগাওয়াট-ঘণ্টা
কিলোওয়াট-ঘণ্টা
মেগাওয়াট-মিনিট
ওয়াট-ঘণ্টা

