• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রাত্যহিক জীবনে তড়িৎ
প্রাত্যহিক জীবনে তড়িৎ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

লোড শেডিং

প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্রে একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎশক্তি উৎপাদন করে এবং সবগুলো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। আগেই বলা হয়েছে-এই বিদ্যুৎ স্থানীয় সাব-স্টেশন (বিদ্যুৎ উপকেন্দ্র)-এর মাধ্যমে গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড বিদ্যুৎ সরবরাহ করে। কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা যদি উৎপাদন থেকে বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। তখন বাধ্য হয়ে সাব-স্টেশনগুলো এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য অন্য একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়। এই প্রক্রিয়াটার নাম লোড শেডিং। সাব-স্টেশন যখন আবার প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পায় তখন সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

যদি একনাগাড়ে কয়েক ঘণ্টা লোডশেডিং করতে হয়, তখন গ্রাহক পর্যায়ে লোডশেডিংকে সহনীয় করার জন্য কর্তৃপক্ষ চক্রাকারে বিভিন্ন জায়গা আলাদা আলাদা সময়ে লোডশেডিং করে থাকে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

এক কিলোওয়াট সমান কত?

১০ ওয়াট

১০০ ওয়াট

১০০০ ওয়াট

১০০০০ ওয়াট

এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?

শক্তির ব্যবহার বেড়ে যায়

খরচ সাশ্রয় হয়

খরচ বৃদ্ধি পায়

শক্তি অপচয় হয়

তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?

অপর্যাপ্ত উৎপাদন

সরবরাহ পদ্ধতির ত্রুটি

তড়িতের অপচয়

লোডশেডিং

একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-

ক্ষমতা ২২০

বিভবান্তর ২২০

মান উন্নত

কোম্পানির সংকেত

কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?

আলেসান্দ্রো ভোল্টা

মাইকেল ফ্যারাডে

আরহেনিয়াস

আইজ্যাক নিউটন

মেইন সুইচের সাথে কী যুক্ত থাকে?

রোধ

ফিউজ

অ্যামিটার

ভোল্টামিটার

নিকৃষ্ট ধাতু কোনটি?

সোনা

রুপা

তামা

নিকেল

এক কিলোওয়াট সমান কত ওয়াট?

৫০০ ওয়াট

১০০০ ওয়াট

১০০০০ ওয়াট

১৫০০০ ওয়াট

১ জুল সমান কত?

১ কিলোওয়াট

১ সেকেন্ড/ওয়াট

১ মেগাওয়াট/সেকেন্ড

১ ওয়াট/সেকেন্ড

IPS মূলত কী প্রবাহ?

ডিসি

এসি

ডিসি এসি

কোনোটিই নয়

তড়িৎ উৎপাদন করা হয়-

কাপ্তাই জল প্রপাত থেকে

গ্যাস ব্যবহার করে

দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা ব্যবহার করে

ক ও খ উভয়ই

আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?

মেগাওয়াট-ঘণ্টা

কিলোওয়াট-ঘণ্টা

মেগাওয়াট-মিনিট

ওয়াট-ঘণ্টা

ক্ষমতার একক কী?

জুল

ওয়াট

অ্যাম্পিয়ার

ইউনিট