• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রাত্যহিক জীবনে তড়িৎ
প্রাত্যহিক জীবনে তড়িৎ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

তড়িতের সিস্টেম লস

আমরা জানি, দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাওয়ার প্লান্টগুলোতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। এই বিদ্যুৎকে প্রয়োজন অনুসারে বিভিন্ন এলাকায় পাঠাতে হয়। বিদ্যুৎ বিতরণ করার জন্য প্রথমে বিভিন্ন এলাকার সাব-স্টেশনে পাঠানো হয়। সাব-স্টেশন থেকে বিদ্যুৎ বিতরণ-ব্যবস্থা ব্যবহার করে বিদ্যুৎ শক্তিকে একেবারে গ্রাহক পর্যায়ে নিয়ে যাওয়া হয়।

বিদ্যুৎ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিতরণ করার জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয়, কম হলেও তাদের কিছু পরিমাণ রোধ থাকে। একটা রোধের (R) ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ (1) হলে সবসময়েই (IR) তাপ উৎপন্ন হয় এবং এর মধ্য দিয়ে বিদ্যুৎ শক্তির লস বা ক্ষয় হয়। তোমরা এর মাঝে জেনে গেছ যে একটা নির্দিষ্ট বিদ্যুৎ শক্তির জন্য যদি উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয় তাহলে রোধজনিত তাপশক্তি হিসেবে লস কমে যায়। সে জন্যে বিদ্যুৎকেন্দ্রে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সেটিকে স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। গ্রাহকদের ব্যবহারের জন্য বিদ্যুৎ শক্তিকে বিতরণ করার আগে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে সেটিকে আবার ব্যবহারযোগ্য ভোল্টেজে নামিয়ে আনা হয়।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

এক কিলোওয়াট সমান কত?

১০ ওয়াট

১০০ ওয়াট

১০০০ ওয়াট

১০০০০ ওয়াট

এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?

শক্তির ব্যবহার বেড়ে যায়

খরচ সাশ্রয় হয়

খরচ বৃদ্ধি পায়

শক্তি অপচয় হয়

তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি?

অপর্যাপ্ত উৎপাদন

সরবরাহ পদ্ধতির ত্রুটি

তড়িতের অপচয়

লোডশেডিং

একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা 220V। এর অর্থ হলো বাল্বটির-

ক্ষমতা ২২০

বিভবান্তর ২২০

মান উন্নত

কোম্পানির সংকেত

কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?

আলেসান্দ্রো ভোল্টা

মাইকেল ফ্যারাডে

আরহেনিয়াস

আইজ্যাক নিউটন

মেইন সুইচের সাথে কী যুক্ত থাকে?

রোধ

ফিউজ

অ্যামিটার

ভোল্টামিটার

নিকৃষ্ট ধাতু কোনটি?

সোনা

রুপা

তামা

নিকেল

এক কিলোওয়াট সমান কত ওয়াট?

৫০০ ওয়াট

১০০০ ওয়াট

১০০০০ ওয়াট

১৫০০০ ওয়াট

১ জুল সমান কত?

১ কিলোওয়াট

১ সেকেন্ড/ওয়াট

১ মেগাওয়াট/সেকেন্ড

১ ওয়াট/সেকেন্ড

IPS মূলত কী প্রবাহ?

ডিসি

এসি

ডিসি এসি

কোনোটিই নয়

তড়িৎ উৎপাদন করা হয়-

কাপ্তাই জল প্রপাত থেকে

গ্যাস ব্যবহার করে

দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা ব্যবহার করে

ক ও খ উভয়ই

আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?

মেগাওয়াট-ঘণ্টা

কিলোওয়াট-ঘণ্টা

মেগাওয়াট-মিনিট

ওয়াট-ঘণ্টা

ক্ষমতার একক কী?

জুল

ওয়াট

অ্যাম্পিয়ার

ইউনিট