- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- উন্নততর জীবনধারা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শর্করা বা কার্বোহাইড্রেট
শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে।
বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎসও ভিন্ন। যেমন-
উদ্ভিজ্জ উৎস
শ্বেতসার বা স্টার্চ: ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস। এছাড়া আলু, রাঙা আলু বা কচুতেও শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়।
গ্লুকোজ: এটি চিনির তুলনায় কম মিষ্টি। এই শর্করাটি আঙুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে পাওয়া যায়।
ফ্রুকটোজ: আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রুকটোজ থাকে। একে ফল শর্করাও (Fruit Sugar) বলা হয়ে থাকে।
সুক্রোজ: আখের রস, চিনি, গুড়, মিছরি এর উৎস।
সেলুলোজ: বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে।
প্রাণিজ উৎস
ল্যাকটোজ বা দুধ শর্করা: গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে।
গ্লাইকোজেন: পশু ও পাখিজাতীয় (যেমন- মুরগি, কবুতর প্রভৃতি) প্রাণীর যকৃৎ এবং মাংসে (পেশি) গ্লাইকোজেন শর্করাটি থাকে।
পুষ্টিগত গুরুত্ব
আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে। জীবদেহে বিপাকীয় (Metabolic) কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়।
গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্যঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা এবং এটি আঁশযুক্ত খাদ্য। এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এছাড়া খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ বা তৈরি হয়।
শর্করার অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করাজাতীয় খাদ্য খেতে হয়। খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরে মেদ হিসেবে জমা হয়। তখন শরীর স্থূলকায় হতে পারে; কখনো কখনো বহুমূত্র রোগও দেখা দিতে পারে।
আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি, সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। রক্তের লাল রক্তকোষ এই অক্সিজেন আমাদের শরীরের কোষে কোষে পৌঁছে দেয়, সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত করে। এই শক্তি আমাদের বেঁচে থাকার জন্য দরকারি সকল শক্তির উৎস।
খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালরি বা কিলোক্যালরি হিসেবে মাপা হয়। ক্যালরি হচ্ছে শক্তির একক। এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, তাকে খাদ্যের ক্যালরি বলে। এক গ্রাম পানির তাপমাত্রা ১০ (ডিগ্রি) সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সে পরিমাণ তাপশক্তি হচ্ছে এক ক্যালরি। এক হাজার ক্যালরি সমান এক কিলোক্যালরি বা এক খাদ্য ক্যালরি (One Food Calorie)। খাদ্যের ক্যালরিকে কিলোক্যালরি দিয়ে বোঝানো হয়। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, শর্করা এবং প্রোটিনের ক্যালরি প্রায় সমান-৪ kcal/g। স্নেহজাতীয় খাদ্যে অর্থাৎ ফ্যাটের ক্যালরি সবচেয়ে বেশি-এর পরিমাণ ৯ kcal/g। একটা খাদ্যের খাদ্য ক্যালরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ হলে কতখানি শক্তি বের হবে। একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক প্রায় ২৫০০ kcal এবং একজন নারীর প্রায় ২০০০ kcal-এর সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন।
খাদ্য ও পুষ্টিখাদ্যের উপাদানশর্করা বা কার্বোহাইড্রেটআমিষ বা প্রোটিনস্নেহ পদার্থ বা লিপিডখাদ্যপ্রাণ বা ভিটামিনখনিজ পদার্থ এবং পানিরাফেজ বা আঁশবডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচিদৈনিক খাবার কেমন হবেসুষম খাদ্যউন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাইখাদ্য সংরক্ষণখাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিখাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়াতামাক ও অন্যান্য মাদকদ্রব্যধূমপানের ক্ষতিকর দিকধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহমাদকাসক্তিমাদকাসক্তির লক্ষণড্রাগ আসক্তি নিয়ন্ত্রণএইডস (AIDS)AIDS রোগের কারণস্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
৮২০ কিলোক্যালরি
১৩৬০ কিলোক্যালরি
২৪৮০ কিলোক্যালরি
২৬২০ কিলোক্যালরি
কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?
কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?
রুটি, ডিম, সবজি
ডাল, মাংস, দুধ
ভাত, রুটি, আলু
দুধ, ডিম, ঘি
সুষম খাদ্য পিরামিডে কোনটির অবস্থান সবচেয়ে সর্বনিম্ন স্তরে?
সুষম খাদ্য পিরামিডে কোনটির অবস্থান সবচেয়ে সর্বনিম্ন স্তরে?
আমিষ
স্নেহ পদার্থ
শর্করা
ভিটামিন
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন?
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন?
৫৮ গ্রাম
৬৮ গ্রাম
৮৮ গ্রাম
৯৮ গ্রাম
টক্সিন দেহের কোন অঙ্গটিকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে?
টক্সিন দেহের কোন অঙ্গটিকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে?
যকৃত
ফুসফুস
স্নায়ুতন্ত্র
হৃৎপিণ্ড
টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?
টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?
ইস্ট জাতীয় ছত্রাক
মিউকর, এসপারজিলাস
ব্যাকটেরিয়া
ভাইরাস
ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
শ্বেতসার ও আমিষ
আমিষ ও স্নেহ পদার্থ
স্নেহ পদার্থ
ভিটামিন ও খনিজ পদার্থ
জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?
জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?
পানি ও উষ্ণতা
তাপমাত্রা ও অক্সিজেন
বজ্রপাত ও কার্বন ডাইঅক্সাইড
শুষ্কতা ও তাপমাত্রা

