- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- উন্নততর জীবনধারা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মাদকাসক্তির লক্ষণ
যে ব্যক্তি মাদকদ্রব্যে আসক্ত, তার মধ্যে কতগুলো লক্ষণ প্রকাশ পায়। অনেকগুলো লক্ষণ সাধারণত স্বাভাবিক মানুষের মধ্যে দেখা যায় না। উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো এরকম:
১. খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া
২. সব সময় অগোছালোভাবে থাকা
৩. দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হওয়া
৪. কোনো কিছুতে আগ্রহ না থাকা এবং ঘুম না হওয়া
৫. কর্মবিমুখতা ও হতাশা
৬. শরীরে অত্যধিক ঘাম নিঃসরণ
৭. সব সময় নিজেকে সবার থেকে দূরে রাখা
৮. আলস্য ও উদ্বিগ্ন ভাব
৯. মনঃসংযোগ না থাকা, টাকাপয়সা চুরি করা এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র সরিয়ে গোপনে বিক্রি করা ইত্যাদি।
ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছা ছাড়াও কিছু সামাজিক তথা পরিবেশের কারণেও মাদকদ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ জন্মাতে পারে, যেখান থেকে সে ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে।
মাদকাসক্তির কতগুলো কারণ ছকে উল্লেখ করা হলো:
খাদ্য ও পুষ্টিখাদ্যের উপাদানশর্করা বা কার্বোহাইড্রেটআমিষ বা প্রোটিনস্নেহ পদার্থ বা লিপিডখাদ্যপ্রাণ বা ভিটামিনখনিজ পদার্থ এবং পানিরাফেজ বা আঁশবডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচিদৈনিক খাবার কেমন হবেসুষম খাদ্যউন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাইখাদ্য সংরক্ষণখাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিখাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়াতামাক ও অন্যান্য মাদকদ্রব্যধূমপানের ক্ষতিকর দিকধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহমাদকাসক্তিমাদকাসক্তির লক্ষণড্রাগ আসক্তি নিয়ন্ত্রণএইডস (AIDS)AIDS রোগের কারণস্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
৮২০ কিলোক্যালরি
১৩৬০ কিলোক্যালরি
২৪৮০ কিলোক্যালরি
২৬২০ কিলোক্যালরি
কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?
কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?
রুটি, ডিম, সবজি
ডাল, মাংস, দুধ
ভাত, রুটি, আলু
দুধ, ডিম, ঘি
সুষম খাদ্য পিরামিডে কোনটির অবস্থান সবচেয়ে সর্বনিম্ন স্তরে?
সুষম খাদ্য পিরামিডে কোনটির অবস্থান সবচেয়ে সর্বনিম্ন স্তরে?
আমিষ
স্নেহ পদার্থ
শর্করা
ভিটামিন
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন?
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন?
৫৮ গ্রাম
৬৮ গ্রাম
৮৮ গ্রাম
৯৮ গ্রাম
টক্সিন দেহের কোন অঙ্গটিকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে?
টক্সিন দেহের কোন অঙ্গটিকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে?
যকৃত
ফুসফুস
স্নায়ুতন্ত্র
হৃৎপিণ্ড
টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?
টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?
ইস্ট জাতীয় ছত্রাক
মিউকর, এসপারজিলাস
ব্যাকটেরিয়া
ভাইরাস
ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
শ্বেতসার ও আমিষ
আমিষ ও স্নেহ পদার্থ
স্নেহ পদার্থ
ভিটামিন ও খনিজ পদার্থ
জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?
জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?
পানি ও উষ্ণতা
তাপমাত্রা ও অক্সিজেন
বজ্রপাত ও কার্বন ডাইঅক্সাইড
শুষ্কতা ও তাপমাত্রা

