• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • উন্নততর জীবনধারা
উন্নততর জীবনধারা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম

শরীরই মানুষের প্রথম পরিচয়। তাই শরীরকে মানুষের জীবনসংগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে। এই হাতিয়ারকে ঠিক রাখার দায়িত্ব আমাদেরই। শরীরকে ঠিক রাখার জন্য চাই সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম। এর মধ্য দিয়েই গড়ে ওঠে মানুষের শারীরিক দৃঢ়তা।

মানুষের জীবনে নিয়মিতভাবে ঘুম, খাওয়া এবং বিশ্রাম নেওয়া আবশ্যক, এগুলো মানুষের শরীরের বিভিন্ন অংশকে সঠিকভাবে কাজকর্ম করতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, এগুলো কোনোভাবেই শরীরের সুপ্ত সম্পদগুলোর বিকাশ ঘটাতে সাহায্য করে না। এই বিকাশ একমাত্র নিয়মিত শরীরচর্চা বা ব্যায়ামের মধ্য দিয়েই সম্ভব হতে পারে।

আমরা সকলেই জানি, স্নায়ুতন্ত্র শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ করে। তাই যদি নিয়মিত মাংসপেশির ব্যায়াম করি, তাহলে সহজেই স্নায়ুতন্ত্রকে সতেজ এবং সক্রিয় করে তোলা যাবে। এর ফলে স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটবে। শুধু তা-ই নয়, নিয়মিত শরীরচর্চার মধ্য দিয়ে যদি শরীরের বিভিন্ন দেহতন্ত্র বা জৈব তন্ত্রগুলোকে সক্রিয় করে তোলা যায়, তাহলে সেগুলোরও পর্যাপ্ত বিকাশ ঘটবে এবং যার ফলে আমাদের দৈনিক কাজকর্ম সম্পাদন করার ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। দৈনিক নিয়মিত কয়েক মিনিট শরীরচর্চার মধ্য দিয়েই শরীরের পরিপাক করার ক্ষমতা বাড়াতে পারব, রক্ত চলাচলের ক্ষমতা ভালো করতে পারব, পাচন ক্ষমতা ভালো হবে, শ্বাসপ্রশ্বাস ভালো হবে, শরীরের তাপ নিয়ন্ত্রণও আরও সুষ্ঠু হবে। এক কথায় বলা যায়, একটা সুস্থ শরীরের অধিকারী হওয়া যাবে। মনে রাখতে হবে, মাংসপেশির সক্রিয়তা এসব ব্যাপারে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই নিয়মিত এমন কিছু শারীরিক ক্রিয়াকলাপের চর্চা করতে হবে, যেন শরীরের প্রধান মাংসপেশিগুলো সক্রিয় এবং উত্তেজিত হওয়ার সুযোগ পায়।

বয়স, দৈহিক গঠন, সাধারণ স্বাস্থ্য প্রভৃতি দিক বিবেচনা করে ব্যায়ামের অভ্যাস করা উচিত। ব্যায়াম যে শুধু নিরানন্দ পরিশ্রমের একটি বিষয় তা কিন্তু নয়। সব রকম খেলাধুলা একদিকে আনন্দের ব্যাপার, অন্যদিকে এগুলো শারীরিক ব্যায়ামও বটে। আজকাল ছেলেরা এবং মেয়েরা সমানভাবে দৌড়ঝাঁপ, সাঁতার, হাঁটা, সাইকেল চালানো, কারাতে থেকে শুরু করে ফুটবল, টেনিস, হকি, ক্রিকেট এসব খেলছে। শরীর ঠিক রাখার জন্য শুধু যে নিয়ম করে ব্যায়াম করতে হয় তা নয়, আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও সেভাবে গড়ে তুলতে হয়। একজন মানুষ প্রতিদিন যদি ৮ থেকে ১০ হাজার পদক্ষেপ নেয়, তাহলে সে সুস্থ ও নীরোগ একটি দীর্ঘ জীবন আশা করতে পারে।

অত্যধিক পরিশ্রমের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরের পেশিগুলো অবশ হয়ে আসে, তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম করাকে আমরা বিশ্রাম বলি। ঘুমই শ্রেষ্ঠ বিশ্রাম।

দেহ-মনকে সুস্থ ও সতেজ করার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে দৈনিক ৬ ঘণ্টা ঘুমের প্রয়োজন। বালক-বালিকাদের ৮/৯ ও শিশুদের ১০/১২ ঘণ্টা করে ঘুমের প্রয়োজন। যারা রাতে কাজ করে, তাদের অবশ্যই দিনের বেলায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত।

মনের বিশ্রাম: কেবল শরীরেরই নয়, মনেরও বিশ্রাম নেওয়া প্রয়োজন। শরীর ও মন থেকে সমস্ত রকম উদ্বেগ, দুশ্চিন্তা, অশান্তি, একেবারে দূর করে দিয়ে দেহ-মনকে একান্তভাবে নিদ্রার কোলে সঁপে দিতে পারলে তবেই দেহ মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয়।

অনেক সময় দেখা যায়, এক কাজ থেকে অন্য কাজে মনোনিবেশ করেও শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যায়। একে কর্মান্তরের মাধ্যমে বিশ্রাম বলা হয়। কঠিন কায়িক শ্রমের পর চিত্তবিনোদন বিশ্রামেরই নামান্তর। আবার কঠিন মানসিক পরিশ্রমের পর কর্মান্তর বিশ্রাম খোঁজার একটা উপায়।

বিখ্যাত লেখকদের মধ্যে অনেককে দেখা যায়, যারা ঘণ্টার পর ঘণ্টা ফাউনটেন পেন পরিষ্কার করে যাচ্ছেন। এতে তিনি কিন্তু আসলে তাঁর কাজের মাধ্যমে বিশ্রাম গ্রহণ করেন। অনেকে ছবি আঁকেন, অনেকে বাগান পরিচর্যা, পশুপাখি পালন কিংবা শৌখিন সবজি বাগান তৈরি করে বিশ্রাম গ্রহণ করেন। এ সমস্ত কাজকেই বলে কর্মান্তরের মাধ্যমে বিশ্রাম গ্রহণ।

পরবর্তী
উন্নততর জীবনধারা - অন্যান্য প্রশ্ন

খাদ্য ও পুষ্টিখাদ্যের উপাদানশর্করা বা কার্বোহাইড্রেটআমিষ বা প্রোটিনস্নেহ পদার্থ বা লিপিডখাদ্যপ্রাণ বা ভিটামিনখনিজ পদার্থ এবং পানিরাফেজ বা আঁশবডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচিদৈনিক খাবার কেমন হবেসুষম খাদ্যউন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাইখাদ্য সংরক্ষণখাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিখাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়াতামাক ও অন্যান্য মাদকদ্রব্যধূমপানের ক্ষতিকর দিকধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহমাদকাসক্তিমাদকাসক্তির লক্ষণড্রাগ আসক্তি নিয়ন্ত্রণএইডস (AIDS)AIDS রোগের কারণস্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বুক ধড়ফর করলে কোন রোগটির লক্ষণ প্রকাশ পায়?

রক্তশূন্যতা

পেলেগ্রা

অ্যানিমিয়া

রাতকানা

নিচের কোনটিতে ক্যালসিয়াম থাকে?

ডুমুর

শুঁটকি মাছ

নটেশাক

শিম

সয়াবিন তেলে কোনটি থাকে?

লৌহ

ভিটামিন-B12

ক্যালসিয়াম

থায়ামিন

১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?

৮২০ কিলোক্যালরি

১৩৬০ কিলোক্যালরি

২৪৮০ কিলোক্যালরি

২৬২০ কিলোক্যালরি

সুষম খাদ্য তালিকায় কোনটির অবস্থান সবচেয়ে উপরে?

প্রোটিন

কার্বোহাইড্রেট

লিপিড

মিনারেলস

কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?

রুটি, ডিম, সবজি

ডাল, মাংস, দুধ

ভাত, রুটি, আলু

দুধ, ডিম, ঘি

মটর কোন শ্রেণির সমতুল্য খাবার?

মাংস

শস্য দানা

দুধ

ফল ও সবজি

ভাত কোন শ্রেণির সমতুল্য খাবার?

মাংস

ফল ও সবজি

দুধ

শস্য দানা

টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?

ইস্ট জাতীয় ছত্রাক

মিউকর, এসপারজিলাস

ব্যাকটেরিয়া

ভাইরাস

কোনটি টমেটোর সসকে দ্রুত নষ্ট করে ফেলে?

ইস্ট

পেনিসিলিন

ব্যাকটেরিয়া

ভাইরাস

অধিক পরিমাণে চিনি কোনটির জন্যে ক্ষতিকর?

দাঁত ও ত্বক

চুল ও নখ

যকৃত ও প্লিহা

জিহ্বা ও ঠোঁট

ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?

শ্বেতসার ও আমিষ

আমিষ ও স্নেহ পদার্থ

স্নেহ পদার্থ

ভিটামিন ও খনিজ পদার্থ

জাঙ্ক ফুড খেলে কী হয়?

দাঁত ও ত্বকের ক্ষতি হয়

শরীর গঠিত হয়

শরীর ছলকায় হয়ে পড়ে

ক ও গ উভয়ই

জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?

পানি ও উষ্ণতা

তাপমাত্রা ও অক্সিজেন

বজ্রপাত ও কার্বন ডাইঅক্সাইড

শুষ্কতা ও তাপমাত্রা

কোনটির ব্যবহার খাদ্য দ্রব্য সংরক্ষণে নিষিদ্ধ?

ভিনেগার

ব্রাইন

ফরমালিন

বেনজায়িক এসিড