- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- উন্নততর জীবনধারা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচি
শিশু জন্মগ্রহণের পর তার দেহের বৃদ্ধি ঘটতে থাকে এবং পরবর্তীকালে শৈশব, কৈশোর পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্কে উপনীত হয়। মানবদেহের বৃদ্ধি ২০-২৪ বছর পর্যন্ত ঘটে এবং তারপর আর উচ্চতার বৃদ্ধি হয় না। তখন খাদ্যের কাজ হয় শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ, সবল এবং নীরোগ রাখা। প্রাপ্তবয়সে সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যের প্রয়োজন হয়। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই (BMI: Body Mass Index) বা ভরসূচি বলা হয়। উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে, তবেই পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা হয়।
বিএমআইয়ের সূত্র হচ্ছে:
দেহের ওজন (কেজি)/[দেহের উচ্চতা (মিটার)]২
অর্থাৎ দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ফল হবে, সেটি হবে সেই ব্যক্তির বিএমআই বা ভরসূচি।
আমাদের দেহে চর্বির পরিমাণের নির্দেশক হচ্ছে বিএমআই। ১.০২ চিত্রে দেখানো হয়েছে ২৫ হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক বিএমআই। এর কম হলে একজনকে কম ওজন এবং বেশি হলে তাকে স্থূলকায় বলে বিবেচনা করা যাবে। উল্লেখ্য, বিএমআই সুস্থতার একমাত্র কিংবা সবচেয়ে সঠিক নির্দেশক নয়, তবে বহুল ব্যবহৃত।
খাদ্য ও পুষ্টিখাদ্যের উপাদানশর্করা বা কার্বোহাইড্রেটআমিষ বা প্রোটিনস্নেহ পদার্থ বা লিপিডখাদ্যপ্রাণ বা ভিটামিনখনিজ পদার্থ এবং পানিরাফেজ বা আঁশবডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচিদৈনিক খাবার কেমন হবেসুষম খাদ্যউন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাইখাদ্য সংরক্ষণখাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিখাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়াতামাক ও অন্যান্য মাদকদ্রব্যধূমপানের ক্ষতিকর দিকধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহমাদকাসক্তিমাদকাসক্তির লক্ষণড্রাগ আসক্তি নিয়ন্ত্রণএইডস (AIDS)AIDS রোগের কারণস্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
৮২০ কিলোক্যালরি
১৩৬০ কিলোক্যালরি
২৪৮০ কিলোক্যালরি
২৬২০ কিলোক্যালরি
কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?
কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?
রুটি, ডিম, সবজি
ডাল, মাংস, দুধ
ভাত, রুটি, আলু
দুধ, ডিম, ঘি
সুষম খাদ্য পিরামিডে কোনটির অবস্থান সবচেয়ে সর্বনিম্ন স্তরে?
সুষম খাদ্য পিরামিডে কোনটির অবস্থান সবচেয়ে সর্বনিম্ন স্তরে?
আমিষ
স্নেহ পদার্থ
শর্করা
ভিটামিন
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন?
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন?
৫৮ গ্রাম
৬৮ গ্রাম
৮৮ গ্রাম
৯৮ গ্রাম
টক্সিন দেহের কোন অঙ্গটিকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে?
টক্সিন দেহের কোন অঙ্গটিকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে?
যকৃত
ফুসফুস
স্নায়ুতন্ত্র
হৃৎপিণ্ড
টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?
টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?
ইস্ট জাতীয় ছত্রাক
মিউকর, এসপারজিলাস
ব্যাকটেরিয়া
ভাইরাস
ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
শ্বেতসার ও আমিষ
আমিষ ও স্নেহ পদার্থ
স্নেহ পদার্থ
ভিটামিন ও খনিজ পদার্থ
জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?
জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?
পানি ও উষ্ণতা
তাপমাত্রা ও অক্সিজেন
বজ্রপাত ও কার্বন ডাইঅক্সাইড
শুষ্কতা ও তাপমাত্রা

